চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমামের জোড়া শতকের কীর্তির পর নিষ্প্রাণ ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 08, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া শতকের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনেই রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য আঁচ করা যাচ্ছিল। নিষ্প্রাণ ড্রয়ের সম্ভাবনা দেখে লক্ষ্য ছুঁড়ে সফরকারী অস্ট্রেলিয়াকে আর ব্যাটিংয়ে ডাকেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দুই ওপেনারের শতকের পর ড্রয়েই মাঠ ছেড়েছে বাবর আজমের দল।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৭৬ রানের জবাবে নিজেরা প্রথম ইনিংস ৪৫৯ রানে শেষ করে অস্ট্রেলিয়া। পাকিস্তান লিড তোলে ১৭ রানের। দ্বিতীয় ইনিংসে নেমে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকরা ২৫২ রান তুলে ফেলার পর আসে ড্রয়ের পরিসমাপ্তি।

মঙ্গলবার পঞ্চম ও শেষদিনে ৭ উইকেট হারিয়ে ২৭ রানে পিছিয়ে থেকে দিন শুরু করে প্যাট কামিন্সের দল। আগের দিনের ৪৪৯ রানের সাথে মাত্র ১০ রান যোগ করেই গুটিয়ে যায় তারা।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ না দিয়ে দিনের খেলা শেষ করে পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক জোড়া শতক তুলে মাঠ ছাড়েন। যে পথে ইমাম গড়েছেন অসাধারণ এক কীর্তি।

প্রথম ইনিংসে শতক হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও শতক তুলেছেন ইমাম। ১১১ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথম ইনিংসে ১৫৭ রানের ঝলমলে ইনিংস ছিল তার।

একই টেস্টে দুই ইনিংসে শতক হাঁকানো দশম পাকিস্তানি হলেন ২৬ বর্ষী বাঁহাতি ব্যাটার ইমাম। আগে এমন কীর্তি একবার আছে তার চাচা ইনজামাম-উল-হকেরও। ইমামের দিনে আরেক ওপেনার শফিকের ব্যাট থেকে আসে ১৩৬ রান। প্রথম ইনিংসে ৪৪ করেছিলেন শফিক।

এই টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। ইমামের দেড়শ পেরোনো ইনিংস ও আজহার আলির ১৮৫ রানে ৪ উইকেটে পৌনে পাঁচশর কাছে গিয়ে ইনিংস ঘোষণা করে দলটি।

পরে উসমান খাজার ৯৭, মার্নাস লাবুশেনের ৯০ রানে ৪৫৯ রানে যেয়ে থামে অজিরা। মাঝে বৃষ্টির বাগড়ায় একটা লম্বা সময় খেলা হয়নি।

মরা পিচে বোলাররা ধুঁকেছে ম্যাচজুড়েই। যা নজর এড়ায়নি আইসিসির। রাওয়ালপিন্ডির উইকেটকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১২ মার্চ করাচিতে আবারও নামবে দুদল।

Tags: আজহারইমামউসমান খাজালাবুশেনলিড স্পোর্টসশফিক
Previous Post

আওয়ামী লীগ জনগণের মাথায় কাঠাল ভেঙ্গে খায়: বিএনপি

Next Post

উন্নত দেশ গড়তে নারীদের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
Bangladesh and UAE leaders in discussion at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত দেশ গড়তে নারীদের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী পণ্যের দাম অহেতুক বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্যের দাম অহেতুক বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT