চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ভাষায় ‘পাঠান’, শাহরুখ জানালেন মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 02, মার্চ 2022
in বিনোদন
A A
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম সিনেমার পোস্টারে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ তিন বছর ধরে বড় পর্দায় নেই বলিউড সুপারস্টার শাহরুখ খান। সর্বশেষ ২০১৮ সালে তাকে দেখা গিয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমাতে। এর পর গেল দুই বছর থেকে তার অভিনীত আসন্ন বহুল প্রতিক্ষীত ‘পাঠান’ সিনেমা নিয়ে নানান গুঞ্জন উঠলেও এতদিন ছবিটির মুক্তির চূড়ান্ত কোন ঘোষণা পাওয়া যায়নি।

তবে অবশেষে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তার কোটি ভক্তকে সুখবর দিলেন বলিউড বাদশা। জানালেন বহুল প্রতিক্ষীত তার স্পাই-থ্রিলার ঘরানার ‘পাঠান’ ছবিটির মুক্তির তারিখ।

বুধবার (২ মার্চ) সামাজিক মাধ্যমে ‘পাঠান’ সিনেমার একটি টিজার প্রকাশ্যে এনে এর মুক্তির তারিখ ঘোষণা দিয়ে ভক্তদের উদ্দেশে শাহরুখ খান লিখেছেন, “আমি জানি, বড্ড দেরি হয়ে গেছে… কিন্তু তারিখটি মনে রেখো… পাঠানের সময় শুরু… প্রেক্ষাগৃহে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর সেই তারিখটি হলো (ভারতের প্রজাতন্ত্র দিবস) ২৫ জানুয়ারি, ২০২৩। ছবিটি মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।”

২০২০ সালের ১৮ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। তবে ভারতে কয়েক দফা করোনার বিরূপ প্রভাব সহ শাহরুখ পুত্র আরিয়ানের মাদককাণ্ডের ঘটনায় বেশ কয়েকবার পিছিয়ে যায় ছবিটির শুটিং। শাহরুখ ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। এছাড়াও ছবিটিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সালমান খানকেও।

জানা গেছে, সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

Tags: জন আব্রাহামতামিলতেলেগুদীপিকা পাড়ুকোনপাঠানবলিউড সুপারস্টারশাহরুখ খানসিদ্ধার্থ আনন্দহিন্দি
Previous Post

২ লাখ ৭৫৫০ কোটি টাকার আরএডিপি অনুমোদন

Next Post

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করেছে আয়ারল্যান্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, নতুন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করেছে আয়ারল্যান্ড

অফিসে বসে ফোনে কথা বলছেন দুই ব্যক্তি, একজন বাংলাদেশি ও অন্যজন বিদেশি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাশিয়ার হানাদারদের অবশ্যই থামাতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT