চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করেছে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 02, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, নতুন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই ম্যাচের সংক্ষিপ্ত সফরে জুনে আয়ারল্যান্ডে যাবে ভারত। পরে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সাউথ আফ্রিকার মতো দলগুলো সফর করবে আইরিশ মাটিতে। ২০২৩ সালে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে থাকা সিরিজটির আয়োজন অবশ্য স্থগিত করেছে দেশটি।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যস্ত ক্রিকেট সূচির কারণে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্বপরিকল্পিত সফর ও ২০২৩ সালে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ জানান ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম।

বছরের শেষদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নামার আগে জুলাইয়ে সাদা বলের ক্রিকেট খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। ইংলিশদের বিপক্ষে কঠিন পরীক্ষায় বসার আগে আইরিশদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলে নিজেদের ঝালিয়ে নেবে রোহিত শর্মার দেশ।

আসছে ২৬ ও ২৮ জুন ম্যালাহাইডে আইরিশদের বিপক্ষে নামার কথা ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষার দল পাঠাবে বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পান্ট, জাসপ্রিত বুমরাহর মতো তারকাদের রাখা হবে বিশ্রামে। ইংলিশদের বিপক্ষে অবশ্য পূর্ণশক্তির দলই নামবে রোহিতের নেতৃত্বে, ৭ জুলাই থেকে।

ক্রিকেট আয়ারল্যান্ড তাদের বার্ষিক ক্রিকেট পরিকল্পনায় খবরে এসব জানিয়েছে। ভারত সফরের পরপরই ব্যস্ত সময় পার করবে আইরিশ দল।

‘আমরা আয়ারল্যান্ডে সর্বকালের সবচেয়ে বড় হোম সিরিজ নিয়ে বেশ আশাবাদী। ২০১৮ সালের পর ফের ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই সাথে ব্ল্যাক ক্যাপস ওয়ানডে দল ও প্রোটিয়া টেস্ট দলকেও আমাদের ধন্যবাদ।’

Tags: আফগানিস্তানআয়ারল্যান্ডইংল্যান্ডজিম্বাবুয়েনিউজিল্যান্ডবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

তিন ভাষায় ‘পাঠান’, শাহরুখ জানালেন মুক্তির তারিখ

Next Post

‘রাশিয়ার হানাদারদের অবশ্যই থামাতে হবে’

Next Post
অফিসে বসে ফোনে কথা বলছেন দুই ব্যক্তি, একজন বাংলাদেশি ও অন্যজন বিদেশি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাশিয়ার হানাদারদের অবশ্যই থামাতে হবে’

ক্রিকেটে ব্যাটসম্যানের অভিষেকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুনিমের অভিষেকের ‘ভালো সুযোগ’ দেখছেন মাহমুদউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT