চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে হারানোর কদিন পর বাবার মৃত্যু, এমন দিনেও মাঠে সোলাঙ্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মাঠে প্রস্তুত, ব্যাট হাতে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়জনের মৃত্যুশোক চেপে মাঠে নামার ঘটনা অনেকবারই দেখেছে ক্রিকেটবিশ্ব। বিষ্ণু সোলাঙ্কির দৃঢ়তা যেন ছাপিয়ে গেল সবকিছুকেই। বরোদার ডানহাতি ব্যাটার দুসপ্তাহের ব্যবধানে হারিয়েছেন বাবা ও মেয়েকে, তবুও থেমে থাকেননি, বাবার মৃত্যুর দিনেই নেমেছেন রঞ্জি ট্রফির ম্যাচে।

ফেব্রুয়ারির ১২ তারিখে মারা যান সোলাঙ্কির একদিন বয়সী মেয়ে। দলের সাথে কোয়ারেন্টাইনে থাকায় মেয়েকে জীবিত দেখার সুযোগটুকু মেলেনি। ১৩ তারিখ লিগের প্রথম ম্যাচ না খেলে বাড়ির পথে উড়াল দেন সোলাঙ্কি।

শোকাহত সোলাঙ্কি ১৭ তারিখে আবারও দলের সাথে যোগ দেন। বরোদার পরের ম্যাচে নেমে চন্ডিগড়ের বিপক্ষে খেলেন অপরাজিত ১০৩ রানের ইনিংস। ম্যাচশেষে হারানো কন্যাকে সেঞ্চুরি উৎসর্গ করেন।

ফেব্রুয়ারির ২৫ তারিখ সকালে মাঠে থাকা অবস্থায় বাবার মৃত্যুসংবাদ পান সোলাঙ্কি। দ্বাদশ খেলোয়াড় নিনাদ রাথওয়া ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিট আগে তাকে পিতার মৃত্যুসংবাদ জানান।

প্রায় দুমাস অসুস্থ অবস্থায় বরোদার একটি হাসপাতালে ভর্তি ছিলেন সোলাঙ্কির বাবা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। ম্যাচ রেফারির অনুমতিক্রমে ড্রেসিংরুমে থেকে পরিবারের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন সোলাঙ্কি। পরে ভার্চুয়ালি বাবার শেষকৃত্যে অংশ নেন। পরে আবারও মাঠে নেমে পড়েন।

শোক পালনে রোববার চন্ডিগড় ও বরোদার সব ক্রিকেটার কালো ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। সোলাঙ্কির পরিবারের প্রয়াত দুই সদস্যের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।

শোক কাটিয়ে উঠতে সোলাঙ্কিকে ছুটি দিতে প্রস্তুত বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে দলের সাথেই থাকতে চান এ ব্যাটার। মার্চের ৩ তারিখে হায়দরাবাদের বিপক্ষে ফের খেলতে নামবে বরোদা।

Tags: ভারতরঞ্জি ট্রফিলিড স্পোর্টস
Previous Post

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনো অনেক বাংলাদেশী আটকে আছেন

Next Post

কে হচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’, মন্দিরা না মিথিলা?

Next Post
নতুন সিনেমার জন্য গিয়াস উদ্দিন সেলিমের দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কে হচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’, মন্দিরা না মিথিলা?

ফাইজার COVID-19 ভ্যাকসিনের সিরিনের চারটি ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টিকা অনুদানপ্রাপ্ত সকল দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT