চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুদ্ধ’ ঘিরে টালমাটাল ক্রীড়াঙ্গন, আসছে কড়া প্রতিক্রিয়া

রিয়াজুল ইসলাম শুভ by রিয়াজুল ইসলাম শুভ
2:00 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অগ্নিকাণ্ডের দৃশ্য ও ফুটবল খেলোয়াড়ের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে টালমাটাল হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক আইন জারি করেছেন। ঘরোয়া ফুটবল লিগ ৩০ দিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে। এতে ডায়নামো কিয়েভ এবং শাখতার দোনেৎস্কের মতো দলগুলো আপাতত খেলতে পারছে না।

আইরিশ ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে বলছে, যুদ্ধে জড়ানোর কারণে ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কারের সম্মুখীন হতে পারে রাশিয়া। ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, রাশিয়ার জাতীয় ও ক্লাব দলকে ফিফা এবং উয়েফার পৃষ্ঠপোষকতায় যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেয়ার আবেদন তারা করবে।

আগামী ২৮মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল। প্রতিবেশী রাষ্ট্রে দেশটির সামরিক অভিযানের পর কড়া সিদ্ধান্ত নিতে চলেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা শুক্রবার জরুরি সভায় ভেন্যু পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

রাশিয়ার শীর্ষস্থানীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রম চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তাদের সাথে সম্পর্ক নিয়ে উয়েফা এখন চাপের মধ্যে রয়েছে। ইউক্রেন সঙ্কটের মধ্যে উয়েফার সঙ্গে গ্যাজপ্রমের দীর্ঘস্থায়ী স্পন্সরশীপ চুক্তি নিয়ে প্রশ্ন উঠে গেছে। চলতি মৌসুমে উয়েফার সঙ্গে গ্যাজপ্রমের চুক্তি ৪০ মিলিয়ন ইউরোর।

জার্মানির দ্বিতীয় বিভাগের ফুটবল দল শালকে অবশ্য তাদের প্রধান পৃষ্ঠপোষক গ্যাজপ্রমের লোগো ক্লাবের টি-শার্ট থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ফুটবলেও পড়েছে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির নেতিবাচক প্রভাব। আগামী মার্চে কাতার বিশ্বকাপের প্লে-অফের খেলা আছে দেশ দুটির। ২৪ মার্চ পোল্যান্ডের সঙ্গে খেলবে রাশিয়া। মস্কোয় মাঠে গড়ানোর সূচি ম্যাচের। একইদিন স্কটল্যান্ডের মাটিতে ইউক্রেনের ম্যাচ আছে।

প্লে-অফে সুইডেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। এই ম্যাচের বিজয়ী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য রাশিয়া-পোল্যান্ডের ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলবে। সেক্ষেত্রে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের যেকোনো এক দলের রাশিয়ার সঙ্গে ফুটবল ময়দানে দেখা হয়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার পোলিশ, চেক এবং সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে ফিফাকে বলেছে, প্লে-অফের ম্যাচগুলো রাশিয়ায় খেলা উচিৎ নয়। বিকল্প ভেন্যুর জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কার্ল-এরিক নিলসন রয়টার্সকে বলেছেন, রাশিয়ায় ম্যাচ হওয়াটা এই মুহূর্তে প্রায় অকল্পনীয়।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক ধরে রাখার অভিযোগে রাশান ধনকুবের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির মালিক আব্রাহামোভিচের যুক্তরাজ্যে প্রবেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে। রাশিয়ান এয়ারলাইন্স অ্যারোফ্লটের সাথে স্পন্সরশীপ চুক্তি শেষ করতে প্রস্তুতি নিচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আয়াক্সের মুখোমুখি হয়েছিল বেনফিকা। এ ম্যাচের শেষেও আলোচনায় এসেছে রাশিয়া-ইউক্রেনের চলমান সংকট। ২-১এ পিছিয়ে থাকা বেনফিকাকে ৭৩ মিনিটে সমতায় ফেরান ইউক্রেনের ফুটবলার ইয়ারেমচুক। সমতাসূচক গোলটি করার পর জার্সি খুলে পরে থাকা একটি টি-শার্ট দেখিয়ে উদযাপন করেন তিনি। সেখানে আঁকা ছিল ইউক্রেনের জাতীয় প্রতীক।

নাপোলির মাঠে ইউরোপা লিগের দ্বিতীয় লেগের ম্যাচ শুরুর আগে ‘স্টপ ওয়ার’ লেখা ব্যানার নিয়ে বার্সেলোনার ফুটবলাররা মাঠে নেমেছে। সেই ব্যানার ধরে তারা টিম ফটোসেশনেও অংশ নেয়।

চলতি বছর রাশিয়া ছেলেদের ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে। সেন্ট পিটার্সবার্গ, মস্কো, নোভোসিবিরস্ক, উফা, ইয়েকাটেরিনবার্গ, ক্রাসনোয়ারস্ক, কালিনিনগ্রাদ, কাজান এবং ইয়ারোস্লাভলে আসরের ম্যাচগুলোর ভেন্যু নির্ধারিত আছে।

আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংস্থাটি জানিয়েছে, রাশিয়ায় টুর্নামেন্ট আয়োজন অসম্ভব হলে তারা ভেন্যু পরিবর্তন করবে।

এদিকে, সোচিতে চলতি মৌসুমে রাশিয়ান গ্রাঁ প্রি হওয়ার কথা থাকলেও এখনও কোনো টিকেট বিক্রি হয়নি। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে অ্যাস্টন মার্টিনের চালক ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল রাশিয়ান গ্রাঁ প্রিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন। একইসঙ্গে তিনি রাশিয়ান গ্রাঁ প্রি বাতিল হওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন।

ইউক্রেনের বাস্কেটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে স্পেনে অবস্থানের মধ্যেই যুদ্ধ শুরুর খবর পেয়েছেন। বৃহস্পতিবার ভোরে খেলোয়াড়রা ঘুম ভাঙার পর যুদ্ধের খবর পাওয়া মাত্র তাদের আত্মীয়-স্বজনরা নিরাপদে আছেন কি-না, তা জানার জন্য উদগ্রীব হয়ে ওঠেন।

দুঃস্বপ্নের মতো শুরু হওয়া দিনে মানসিক দুশ্চিন্তা নিয়েই স্পেনের বিপক্ষে খেলতে নামেন ইউক্রেনের তারকারা। ম্যাচ হারলেও করেছেন লড়াই। ৮৮-৭৪ স্কোরলাইন বলছে, তারা দমে যাওয়ার পাত্র নন।

ইউক্রেন বাস্কেটবল দলের অধিনায়ক আর্টেম পুস্তোভি ম্যাচ শেষে বলেছেন, ‘আমাদের জন্য একটি কঠিন খেলা ছিল। আমাদের বাড়ির এখন যা অবস্থা, এই পরিস্থিতিতে খেলা সত্যিই কঠিন। আমরা সেরাটা দেয়ার চেষ্টা করেছি। খেলা নিয়ে কেউ ভাবছিল না। সবাই পরিবার, স্ত্রী এবং সেখানে থাকা বাচ্চাদের কথা ভাবছিল। এটা আমাদের জন্য একটি উত্তাল দিন।’

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফিবা) ঘোষণা দিয়েছে, শুক্রবার বেলারুশে হতে চলা বিশ্বকাপ বাছাইপর্বে গ্রেট ব্রিটেনের ম্যাচ স্থগিত করা হয়েছে। ইউক্রেন ও স্পেনের ফিরতি ম্যাচ ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

যুদ্ধ নিয়ে ক্রীড়াবিদদের কাছ থেকে আসছে প্রতিক্রিয়া। ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কো ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। ইউক্রেন জার্সিতে সর্বকালের রেকর্ড গোলদাতা ও পাঁচ বছর ধরে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা শেভচেঙ্কো রাশিয়াকে আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে চেলসি এবং এসি মিলানের সাবেক স্ট্রাইকার লিখেছেন, আমার লোকেরা এবং আমার পরিবার আক্রমণের শিকার হয়েছে। আমরা শুধু শান্তি চাই। যুদ্ধ নয়।

‘আমার লোকেরা এবং আমার পরিবার আক্রমণের শিকার হয়েছে। আমরা শুধু শান্তি চাই। যুদ্ধ কোন প্রতিউত্তর হতে পারে না।’

ইউক্রেনের সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিটসকো রাশিয়ার আক্রমণকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের নারী টেনিস খেলোয়াড় এলিনা সভেতলিনা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। নিজ দেশের সঙ্কট তাকে ভাবিয়ে তুলেছে। টুইটারে লিখেছেন, ‘আমি ইউক্রেনীয় হতে পেরে গর্বিত। আসুন আমরা এই অত্যন্ত কঠিন সময়ে শান্তি এবং আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হই।’

রাশান টেনিস খেলোয়াড় আন্দ্রে রুবলেভ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছানোর পর শান্তির পক্ষে সমর্থনের কথা জানিয়ে বলেছেন, ‘এটা আমার ম্যাচের বিষয় না হলেও আমাকে প্রভাবিত করে। যা ঘটছে তা অনেক বেশি ভয়ঙ্কর।’

‘আপনি বুঝতে পেরেছেন যে, যেভাবেই হোক না কেনো পৃথিবীতে শান্তি থাকা এবং একে অপরকে সম্মান করা, ঐক্যবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পৃথিবী এবং একে অপরের যত্ন নেয়া উচিৎ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

Tags: উয়েফাকাতার বিশ্বকাপ-2022ক্রীড়াঙ্গনটেনিসবাস্কেটবলবিশ্বকাপ বাছাইভলিবলযুদ্ধরাশিয়া ইউক্রেন উত্তেজনালিড স্পোর্টস
Previous Post

তৃতীয়বারের মতো করোনাক্রান্ত ভিক্টর ব্যানার্জী, সঙ্গে এবার ডেঙ্গু

Next Post

লিটন-মুশফিকের দাপটে দুইশ পেরিয়ে টাইগাররা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, লিটন-মুশফিকের দাপটে বাংলাদেশি ক্রিকেটের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন-মুশফিকের দাপটে দুইশ পেরিয়ে টাইগাররা

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান পাকিস্তান বোলারকে মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝলমলে সেঞ্চুরিতে উড়লেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT