ঝলমলে ব্যাটিংয়ে নজর কেড়ে চলেছেন লিটন দাস। এক রান, দুই রান করে এগিয়ে তুলেছেন ঝড়। দলের রানের গতি সচল রাখার সঙ্গে তুলে নিয়েছেন দাপুটে সেঞ্চুরি। রশিদ খানের বলে চার মেরে পা রেখেছেন নিজের পঞ্চম ওয়ানডে শতকে।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪১ ওভার পর্যন্ত করেছে ২ উইকেটে ২৩৩ রান।
লিটন ১০৮ বলে ১৪ চারে ১০২ রানে অপরাজিত, সঙ্গী মুশফিকুর রহিম ৭৭ বলে ৭ চারে আছেন ৬২ রানে। দুই ব্যাটার তৃতীয় উইকেটে ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এগোচ্ছেন।
ভাগ্য সাহসীদের পক্ষে- কথাটি যেন লিটনের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হয়ে গেল। সেঞ্চুরি তখন দরজায় কড়া নাড়ছে। ৮৭ রানে থাকা অবস্থায় মুজিব উর রহমানের বলে ড্রাইভ খেলতে গিয়ে তুলে দিয়েছিলেন ক্যাচ। এক্সট্রা কভারে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি সহজ ক্যাচ নিতে পারলেন না। লিটন আর কোনো সুযোগ দেননি।









