চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ প্রকার বাহারি চায়ের স্বাদ নিতে মাধবদীতে ভিড়

সুমন রয় by সুমন রয়
4:48 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2022
in জনপদ, নরসিংদী
A A
বাঙলা ভোজনের ৪৮ প্রকার বাহারি চায়ের স্বাদ নিতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টক-ঝাল-মিষ্টিসহ ৪৮ রকম বাহারি চা পাওয়া যাচ্ছে নরসিংদীর মাধবদীতে। মাধবদী পৌরসভার পাশেই চায়ের দোকানটি বাদশা ভাইয়ের চায়ের দোকান নামে পরিচিত। বাহারি রঙের চায়ের স্বাদ পেতে প্রতিদিনই এখানে ভিড় করছেন চা প্রেমীরা।

শীতকাল কিংবা গ্রীষ্মকাল সবসময়ই জমজমাট থাকে আমাদের চারপাশের চায়ের দোকানগুলো। আর সেখানে যদি হয় ৪৮ রকমের চা, তাহলে তো কোন কথাই নেই। এরকমই একটি দোকান নরসিংদীর মাধবদী পৌরসভার পাশের বাদশা মিয়ার চায়ের দোকানটি।

যেখানে সিলেটি রঙ চা, গ্রীন চা, মালাই চা, কামরাঙ্গা ঝাল চা, আলু বোখরার চা, মরিচ চা, কমলা সুন্দরী চা, কালোজিড়া চা, তুলসি চা, অস্থির দুধ চা, ত্রিফলা চা, সোলেমানী চা, খান্দানী চা, ইন্ডিয়ান মালাই চা, কফি, ক্যাপাচিনিও কফি, বাদাম চা, জলপাই চা, তেতুল চা, স্ট্রবেরি চা, কাশমেরী গোলাপী চা, ইরানী জাফরান দুধ চা ও কাঁচা আমের ঝাল চাসহ ৪৮ ধরনের চা বানানো হয়। আর চায়ের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে এসে ভিড় করছেন চা প্রেমীরা। বাহারি স্বাদের এসব চা পান করতে হলে গুনতে হবে ১৫ থেকে ৫০টাকা।

বিভিন্ন ধরনের চায়ের কাপ, ভিন্ন ভিন্ন রঙ ও স্বাদের চা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যতিক্রম এই চায়ের দোকানটির উদ্যোক্তা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান ইভান। রাজধানীর এয়ারপোর্ট এলাকায় বাদশা মিয়ার চায়ের দোকানে চা পান করে শখের বশে বছর খানেক আগে নিজ এলাকায় চালু করেন এই চায়ের দোকান। তার সাথে পরিচালনা করছেন ৮ বছর ধরে বাদশা মিয়ার চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করা মো. হাসান মিয়া। চায়ের স্বাদের ভিন্নতার কারণেই জেলার বিভিন্ন স্থান থেকে চা প্রেমিরা ভীড় করছেন বলে দাবী দোকানের স্বত্বাধিকারীর।

দোকানের স্বত্বাধিকারী আদনান ইভান বলেন, এই দোকানটা আমার পড়াশোনার পাশাপাশি শখের বশে করা। আমার দোকানে আগে ৪৮ প্রকারের চা থাকলেও বর্তমানে নতুন কিছু আইটেম যোগ করে প্রায় ৫৫ রকমের চা বিক্রি হয়।

স্বল্প দামে মানুষকে ভালো জিনিস দেয়ার চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি।

বাহারি স্বাদের এসব চা বিক্রি হয় প্রতিদিন বেলা ১১টা থেকে ১১ রাত পর্যন্ত। প্রতিদিন বিক্রি হয় ৫ থেকে ৬ হাজার টাকার চা।

Previous Post

কাজী আরেফ ও পীর হবিবুর রহমানের প্রয়াণ দিবসে শোক

Next Post

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হ্যাজেলউড

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হ্যাজেলউড

নিউজিল্যান্ডে পাওয়া গেল ভৌতিক হাঙরের বাচ্চা, অদ্ভুত চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে পাওয়া গেল ভৌতিক হাঙরের বাচ্চা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT