চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী আরেফ ও পীর হবিবুর রহমানের প্রয়াণ দিবসে শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2022
in বাংলাদেশ
A A
প্রয়াণ দিবসে শোক প্রকাশ করছেন দুই বিশিষ্ট ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী এবং পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যু দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলন প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

বুধবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে: সম্মিলিত সামাজিক আন্দোলন মনে করে ১৯৯৯ সালে জাতীয় বীর কাজী আরেফ আহমেদকে সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। কাজী আরেফ আহমেদ ছিলেন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাফিয়া বেষ্টিত রাজনীতির বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক। তাকে হত্যার মধ্য দিয়ে মাফিয়া চক্র এদেশে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ধারাকে বাধাগ্রস্থ করতে চেয়েছে। আমরা মনে করি, এই দুষ্ট চক্রের মূলোৎপাটন করতে হবে।

ইতোমধ্যে বিচারিক আদালতে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের বিচার করা হলেও তা এখনো সম্পূর্ণ কার্যকর করা হয়নি। আমরা দ্রুততম সময়ে এই রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নেতা পীর হবিবুর রহমান ছিলেন একজন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু’র ঘনিষ্টজন। দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক আন্দোলনের আমৃত্যু একজন নিবেদিত প্রাণপুরুষ ছিলেন পীর হবিবুর রহমান। তার মৃত্যুতে দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনীতিতে শূণ্যতা নেমে এসেছে। আজকে এই দিনে প্রয়াত কাজী আরেফ আহমেদ ও পীর হবিবুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। একইসাথে তাদের স্বপ্নের শোষণ, বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে অগ্রসর করে নেবার দৃঢ় অঙ্গিকার আমাদের।

Tags: কাজী আরেফ আহমেদ
Previous Post

চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে: শিক্ষামন্ত্রী

Next Post

৪৮ প্রকার বাহারি চায়ের স্বাদ নিতে মাধবদীতে ভিড়

Next Post
বাঙলা ভোজনের ৪৮ প্রকার বাহারি চায়ের স্বাদ নিতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ প্রকার বাহারি চায়ের স্বাদ নিতে মাধবদীতে ভিড়

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হ্যাজেলউড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT