চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়া শিল্পীদের ভোটাধিকার দেয়াই হবে প্রথম কাজ: নিপুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 পূর্বাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচনে শতাধিক ভোটার ভোট দিতে পারেননি। সেই বাদ পড়া শিল্পীদের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই হবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণের প্রথম কাজ।

বিকেলে শপথ গ্রহণ শেষে রাতে এফডিসি থেকে ঘরে ফেরার পথে চ্যানেল আই অনলাইনকে নিপুণ জানান, দায়িত্ব নেয়ার পর ভোটাধিকার হারানোদের সংগঠনে যুক্ত করাই হবে প্রথম কাজ। এটি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল অন্যতম।

নিপুণ বলেন, আমি আমার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। কাল (সোমবার) থেকে শিল্পী সমিতির অফিসে বসবো। কাল থেকেই সাংগঠনিক কাজ শুরু করবো।

নিপুণের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খান প্রসঙ্গে তিনি বলেন, সে গত চার বছরে তার মতো করে কাজের চেষ্টা করেছে। আমি আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ি কাজ করবো। জায়েদ যদি মনে করে আমাকে কোনো কাজে তার প্রয়োজন তাকে সহযোগিতা করবো। সমিতির কাজে যদি জায়েদকে প্রয়োজন হয় অবশ্যই তাকে ডাকবো।

জায়েদ খানের সমর্থক প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েও ডিপজল, রুবেল, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা, সুচরিতা, অঞ্জনারা শপথ গ্রহণ করতে আসেননি।

তাদের উদ্দেশে নিপুণ বলেন, আপনারা আমাদের সাথে আসুন। আপনারা যদি চান আমি আরো বড় আয়োজনে শপথ অনুষ্ঠান করিয়ে আপনাদের বরণ করে নেব। তারপরেও আপনারা বিভেদ ভুলে কমিটিতে আসুন। সবাইকে নিয়ে এক হয়ে কাজ করবো।

এদিকে, জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা ও একাধিক অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচনী আপিল বোর্ড। সেই প্রেক্ষিতে তার প্রার্থীতা বাতিল করে নিপুণকে শনিবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

যদিও এ ঘটনার পর জায়েদ বলছেন, হাইকোর্টে আপিল করবেন। কোনোভাবেই তিনি নিপুণকে সাধারণ সম্পাদক মানছেন না।

নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, জায়েদ হাইকোর্টে যেতেই পারে। তবে তার কাছে কোনো স্ট্রং এভিডেন্স নেই। আদালতে তার অভিযোগ ধোপে টিকবে না।

নিপুণ বলেন, জায়েদ যদি হাইকোর্টে যায় বা কোনো ব্যবস্থা নেয় আমি বসে থাকবো না। আমিও আমার মতো লড়ে যাবো। সে অন্যায় করেছে এটা প্রমাণিত হয়েছে। আমি সত্য ও ন্যায়ের সাথে ছিলাম বলে জয় পেয়েছি। তবে আমি ছেড়ে কথা বলবো না।

Tags: কাঞ্চনজায়েদনিপুণবিনোদনসমিতি
Previous Post

স্থগিত হওয়া এক কেন্দ্রের নিরাপত্তায় ৮১ পুলিশ, এক ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-গোয়েন্দা পুলিশ

Next Post

লতার শেষ বিদায়, হৃদয় ছুঁয়ে গেলো যে মুহূর্ত

Next Post
দুই ব্যক্তি প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করছেন, masks পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লতার শেষ বিদায়, হৃদয় ছুঁয়ে গেলো যে মুহূর্ত

সেনেগাল ফুটবল দল জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন সেনেগাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT