চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন সেনেগাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 পূর্বাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
সেনেগাল ফুটবল দল জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল।

রোববার পল বিয়া স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম‍্যাচের ৭ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করতে ব‍্যর্থ হন লিভারপুল তারকা সাদিও মানে। তবে ভাগ্যবিধাতা তার পায়ের ছোঁয়াতেই যে লিখে রেখেছিলেন সেনেগালের শিরোপা জয়ের চিত্রনাট্য।

আফ্রিকার রেকর্ড সাতবারের চ‍্যাম্পিয়ন মিশর। তবে জাতীয় দলের জার্সি গায়ে এই ট্রফি এখনো ছুঁতে পারেননি লিভারপুলে মানের সতীর্থ মোহাম্মদ সালাহ। এবার একেবারে কাছে এসেও সালাহর অধরাই হয়ে রইল নেশন্স কাপের ট্রফি।

ডি বক্সের ভেতর মোহাম্মদ আব্দেলমোনেম প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে সেনেগাল পায় পেনাল্টি কিক। সাদিও মানের ডান পায়ের দুরন্ত শট ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোহামেদ আবৌগাবাল।

নির্ধারিত সময়ের খেলা মিলিয়ে মিশরীয় গোলরক্ষক আবৌগাবাল পাঁচটি গোল হওয়া থেকে দলকে বাঁচিয়ে দেন। সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি করেন দুটি। স্কোরলাইন গোলশুন্য থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও গোল না আসায় টাইব্রেকারেই হয় খেলার ভাগ্য নির্ধারণ।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষকে পেনাল্টি দেয়ার ভুল করা মিশরের আব্দেলমোনেম পেনাল্টি শ্যুট আউটে করতে পারেননি গোল। বৌনা সারের নেয়া কিক আবৌগাবাল প্রতিহত করে মিশরকে ম্যাচে রেখেছিলেন। তবে মোহানাদ লাসিনের শট ঠেকিয়ে সেনেগালের জয়ের সৌরভ ছড়িয়ে দেন মেন্ডি।

এরপর দৃশ্যপটে সাদিও মানে। তিনি নিলেন দলের পঞ্চম ও শেষ শট। ডান পায়ের শটে বল জালে জড়িয়ে খলনায়ক হতে যাওয়া মানে হয়ে গেলেন নায়ক। ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার আফ্রিকান নেশন্স কাপের ট্রফি ঘরে তুলে নিল সেনেগাল।

Tags: আফ্রিকান নেশন্স কাপ-২০২২মানেমিশরলিড স্পোর্টসসালাহসেনেগাল
Previous Post

লতার শেষ বিদায়, হৃদয় ছুঁয়ে গেলো যে মুহূর্ত

Next Post

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মেসি ও এমবাপে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিলের বিপক্ষে আধিপত্য দেখালো পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT