চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃদু উপসর্গ হলেও ওমক্রিনকে গুরুত্ব দিতে হবে যে কারণে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
বয়স্ক ব্যক্তি ওমক্রিন টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী সহায়তা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রনের সংক্রমণের পর অনেকেরই মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। আর তাই কেউ কেউ খুব একটা সতর্ক থাকছেন না। কিন্তু মৃদু উপসর্গ হলেও ওমক্রিনকে হালকাভাবে নেয়া যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা খুবই কম, প্রায় নেই বললেই চলে। এর কারণে অনেকেই মনে করছেন, ডেল্টার তুলনায় ওমিক্রন অনেকটাই মৃদু স্বভাবের। এর দ্বারা সংক্রমিত হলে সেটিও হয় মৃদু, এমনই ধরে নিয়ে অনেকেই উপসর্গ দেখা দিলে সাধারণ জ্বর ঠান্ডা ভেবে এড়িয়ে যাচ্ছে।

ওমিক্রন কম ক্ষতিকারক হলেও অনেক বেশি সংক্রামক। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সকলেই আক্রান্ত হচ্ছেন এতে। তাই চিকিৎসক এবং অতিমারি বিশেষজ্ঞরা বারবারই সতর্ক করছেন, যাতে কেউ ওমিক্রনকে হালকা ভাবে না নেন। উপসর্গ মৃদু হলেও সচেতন এবং সতর্ক থাকা জরুরি।

বর্তমানে করোনা আক্রান্ত অধিকাংশ রোগীই মৃদু উপসর্গ নিয়ে বাড়িতে আছেন বলে জানা গিয়েছে। আগের দুবারের তুলনায় মানুষের করোনা আতঙ্ক অনেকটা কমে যাওয়ার নেপথ্যে রয়েছে এই মৃদু উপসর্গ। অনেকেই ভাবছেন যে, আক্রান্ত হলেও বিশেষ কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে না।

মাথা ব্যথা অনুভব করছেন একজন মহিলা, অবসাদজনিত সমস্যা বোঝাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু আক্রান্তের পর ক্লান্তি, জ্বর, গলা ব্যথা, বমি, কাশি, বিভিন্ন পেশীতে ব্যথা থাকছে। এমনকি, অনেকের কানে শুনতেও সমস্যা হচ্ছে। শুধু আক্রান্ত থাকাকালীন নয়, কোভিড পরবর্তী সময়েও অসুস্থতা থেকে যাচ্ছে। যাকে চিকিৎসকরা ‘লং কোভিড’ বলে চিহ্নিত করেছেন।

অনেকেই আবার আক্রান্ত হচ্ছেন ঘ্রাণজনিত সমস্যা ‘প্যারসমিয়া’তে। উপসর্গ মৃদু হলেও তার রেশ থেকে যাচ্ছে বহু দিন। শরীরের ভিতর থেকে ক্ষয় ঘটছে। তাই এই পরিস্থিতি সুস্থ জীবনযাপন করতে সচেতনতায় ঘাটতি রাখা যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওমিক্রনকে প্রাথমিকভাবে সাধারণ শীতকালীন ঠান্ডা লাগা ভেবে এড়িয়ে গেলে চূড়ান্ত ভুল হবে। অনেক দেশে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েছে। এমনকি ওমিক্রনে মৃত্যুর আশঙ্কাও যথেষ্ট।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণায় জানা গেছে, কোভিড থেকে সেরে ওঠার পর অনেকেরই সাময়িকভাবে স্মৃতিশক্তিও হ্রাস পাচ্ছে। ‘ব্রেন কমিউনিকেশন’ নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার ছয় থেকে নয় মাস পরে স্মৃতিশক্তি হ্রাস, ক্লান্তি এবং দুর্বলতার মতো সমস্যার সম্মুখীন হতে পারেন।

বয়স্ক এবং যাদের কো-মর্বিডিটি আছে, তাঁদের বাড়তি সুরক্ষা প্রয়োজন। এ ছাড়া, শিশুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। ১২ বছরের কম বয়সিদের এখনও করোনা টিকার প্রক্রিয়া চালু হয়নি। ফলে তাদের প্রতি বাড়তি সতর্কতা এবং সচেতনতা জরুরি।

সর্বোপরি সংক্রমণকে হালকাভাবে না নেওয়াই সকলের জন্য মঙ্গলজনক। মাস্ক পরিধান করা উচিত সবার। ভিড় এড়িয়ে চলতে হবে।সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। উপসর্গ দেখা দিলে নিজেকে আলাদা রাখতে হবে।

Tags: ওমিক্রনকরোনাকরোনাভাইরাস
Previous Post

জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত

Next Post

করোনাকালে বদলে গেছে ভাষার মাসের চিত্র

Next Post
বঙ্গবন্ধুর স্মৃতি স্মারক ভাস্কর্য, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে বদলে গেছে ভাষার মাসের চিত্র

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT