চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারসহ ৭ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটিতে সেনা অভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে সোমবার এই নিষেধাজ্ঞা জারির কথা জানায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।

এরআগে এই তিনটি দেশ মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান মিন অং হ্লাইং, জান্তার অন্যান্য কর্মকর্তা এবং বিচার বিভাগের শীর্ষ কিছু কর্মকর্তা যারা নোবেল বিজয়ী অং সান সুচিকে অপসারণ এবং সেনা অভ্যুত্থানে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

২০২০ সালের নভেম্বর মাসে নির্বাচনে ভোট জালিয়াতির অজুহাতে নির্বাচিত সরকার অং সান সুচিকে অপসারণ করে ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী প্রধান মিন অং হ্লাইং। সেনা অভ্যুত্থানে সাহায্যকারী এবং দেশটিতে সহিংসতায় সমর্থনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এই তিন দেশ।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে মিয়ানমারের ৭ জন ব্যক্তি এবং দু’টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায়।

এই তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন ও, অ্যাটর্নি জেনারেল থিডা ও এবং জান্তা সরকারের নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার থেইন সোয়ে। এছাড়া রয়েছেন জান্তার সহযোগী হিসেবে পরিচিত ব্যবসায়ী তে যা এবং তার দুই ছেলে টু টেট তে যা ও পি ফিয়ো তে যা এবং জান্তার সহযোগী ব্যবসায়ী জনাথন মিয়ো কিয়াউ থং।

আরোপিত নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তিরা কোনো ধরনের ব্যবসায়ী লেনদেন করতে পারবে না যুক্তরাষ্ট্রে এবং সেই দেশে থাকা তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে।

প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধানের প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তর এবং জান্তার সহযোগী ব্যবসায়ী জনাথন মিয়ো কিয়াউ থং এর প্রতিষ্ঠান কেটি সার্ভিসেস এন্ড লজিটিকস কোম্পানি লিমিটেড।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে গিয়ে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে এবং ১০ হাজার মানুষকে আটক করেছে। তাই আরোপিত এই নিষেধাজ্ঞা মিয়ানমারের মানুষের প্রতি সামরিক শাসকদের অভ্যুত্থান এবং সহিংসতার বিরুদ্ধে জবাবদিহিতা তৈরিতে সাহায্য করবে।

Tags: অর্থনৈতিক নিষেধাজ্ঞামিয়ানমার সেনাবাহিনী
Previous Post

করোনাকালে বদলে গেছে ভাষার মাসের চিত্র

Next Post

৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া করোনা ভ্যাকসিন নিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

মেসি ১০ নম্বর জার্সিতে, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ কেন ১০ নম্বর জার্সিতে মেসি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT