চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে নামিয়ে ঢাকাকে ১৩০ লক্ষ্য দিতে পারল বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 24, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এসে পরেরদিনই মাঠে নেমে পড়েছেন ক্রিস গেইল। তাকে নামিয়েও মিনিস্টার গ্রুপ ঢাকাকে মাঝারি লক্ষ্য দিতে পেরেছে ফরচুন বরিশাল। সাকিবদের বিপক্ষে জিততে মাহমুদউল্লাহদের করতে হবে ১৩০ রান।

সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নামা ফরচুন বরিশাল ২১ রানের ওপেনিং জুটি পায়। পরে ব্যাটিং অর্ডারে ধস নামে। শুভাগতকে ড্রাইভ খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্ত লং-অফে থাকা নাঈমের উড়ন্ত ক্যাচ হন, ৫ রানে থামেন।

পঞ্চম ওভারে বিদায় নেন আরেক ওপেনার সৈকত আলী। এক চার ও এক ছক্কার মারে ১৫ রান করে যান। হাসান মুরাদের বলে এগিয়ে মারতে গিয়ে লং-অফে তামিম ইকবালের তালুবন্দি হন। পরের ওভারেই আন্দ্রে রাসেলের বলে লেগ বিফোরে কাটা পড়েন রান না পাওয়া তৌহিদ হৃদয়।

চতুর্থ উইকেটে সাকিব আল হাসান ও ক্রিস গেইল ৩৭ রান তুলে ধাক্কা সামালের চেষ্টা করেন। একাদশ ওভারে রুবেল হোসেনের বাউন্সারে কাট করতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন সাকিব। ১৯ বলে ২ চার ও এক ছক্কার মারে ২৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন।

পরের ওভারে নুরুল হাসান সোহানের উইকেট পান ঢাকার অধিনায়ক রিয়াদ। এক রান করা সোহান স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে জহুরুলের হাতে ধরা পড়েন। বরিশালের স্কোর তখন ৫ উইকেটে ৬১ রান।

ষষ্ঠ উইকেটে স্বদেশি ডোয়াইন ব্রাভোকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন গেইল। ৩৩ রানের জুটি গড়েন। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩০ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ৩৬ রান করে সাজঘরে হাঁটা দেন। ইসুরু উদানার বলে স্লগ করতে গিয়ে থার্ডম্যানে রিয়াদের ক্যাচ হন।

সুবিধা করতে পারেননি জিয়াউর রহমানও। উদানার বলে পুল খেলে আরাফাত সানির হাতে ধরা পড়েন। এক রানে আটকে যান।

দলকে টানার চেষ্টা করেছিলেন ব্রাভো। ২৬ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন। দুই বলে এক চারে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। ৮ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি সাকিবের দল।

Tags: গেইলঢাকাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশালবিপিএলমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
Previous Post

অন্ধ হয়েও ৪৮ মিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানির সিইও

Next Post

হালেপকে হারিয়ে কেঁদেই ফেললেন কর্নেত

Next Post
টেনিস খেলোয়াড় কেঁদে ফেলেছেন, জয় বা পরাজয়ের পরের অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হালেপকে হারিয়ে কেঁদেই ফেললেন কর্নেত

করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে কোভিড মহামারী অবসানের ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT