চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালেপকে হারিয়ে কেঁদেই ফেললেন কর্নেত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 24, জানুয়ারি 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় কেঁদে ফেলেছেন, জয় বা পরাজয়ের পরের অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও চমক রড লেভার অ্যারেনায়। দুবারের গ্র্যান্ড স্লামজয়ী ও ১৪তম বাছাই রোমানিয়ান সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে উঠে গেছেন ফ্রান্সের এলিজে কর্নেত।

র‍্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা কর্নেত ক্যারিয়ারে প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের শেষ আটে পৌঁছালেন।

প্রথম সেটে হালেপ এক পর্যায়ে ৩-১ ও পরে ৫-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন। দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে কর্নেত ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন। দ্বিতীয় সেটে মেলে উল্টো চিত্র। কর্নেত ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন, হালেপ দারুণভাবে ফিরে ৬-৩ ব্যবধানে জিতে যান।

তৃতীয় সেটে সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে। এক সময় ৩-৩ ব্যবধানে ছিল সমতা। দুর্দান্ত পারফর্ম করে ৬-৪ ব্যবধানে সেট জিতে কোয়ার্টারে পা রাখেন কর্নেত। শেষ বাঁশির সাথে সাথে দু-হাতে মুখ ঢেকে হাঁটু গেড়ে কোর্টে বসে পড়েন। কান্নায় ভেঙে পড়েন ফ্রেঞ্চগার্ল।

আবেগাক্রান্ত কর্নেত পরে বলেছেন, ‘এটা বিস্ময়কর মনে হচ্ছে। এই গরমে ৩০ মিনিট লড়াই সিমোনা হালেপের সঙ্গে, আমরা দুজন কোর্টে মরেই যাচ্ছিলাম! আমরা হৃদয় উজাড় করে আড়াই ঘণ্টা খেলা চালিয়েছি।’

এদিন স্বাগতিক দর্শকদের হতাশ করেননি ঘরের মেয়ে অ্যাশলেইগ বার্টি। মেয়েদের এককের প্রথম বাছাই ২০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে রড লেভার অ্যারেনায় ৬-৪ ও ৫-৩ সরাসরি সেটে হারান তিনি।

নাওমি ওসাকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে চতুর্থ রাউন্ডে ওঠা আমান্ডা অজি তারকার সঙ্গে আর পেরে উঠলেন না।

আরেক ম্যাচে ২ ঘণ্টা ৫১ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর ১৯তম বাছাই বেলজিয়ামের এলিসে মেরটেন্সকে হারিয়ে মেয়েদের এককের কোয়ার্টারে উঠেছেন ২৭তম বাছাই যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স।

প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারের পর ফিরে এসে পরের দুই সেট ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে নেন কলিন্স। শেষ আটে তিনি হালেপকে হারানো কর্নেতের মুখোমুখি হবেন।

ছেলেদের এককের দ্বিতীয় বাছাই রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে সাড়ে ৩ ঘণ্টার লড়াইয়ে জিতে শেষ আটে পৌঁছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমে চেরিসির বিপক্ষে প্রথম সেটে অনায়াসে ৬-২ ব্যবধানে জিতে নেন। পরের সেটে টাইব্রেকারে ৭-৬ (৪) ব্যবধানে জিততে হয় কষ্ট করেই।

তৃতীয় সেটও গড়িয়েছিল টাইব্রেকারে, এ যাত্রায় ৭-৬(৪) ব্যবধানে মেদভেদেভ হারেন। চতুর্থ সেটে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে জিতে মার্গারেট কোর্ট অ্যারেনায় ঘাম ঝরানো হাসি আনেন এই রাশিয়ান।

Tags: অস্ট্রেলিয়ান ওপেনবার্টিমেদভেদেভলিড স্পোর্টসহালেপ
Previous Post

গেইলকে নামিয়ে ঢাকাকে ১৩০ লক্ষ্য দিতে পারল বরিশাল

Next Post

ইউরোপে কোভিড মহামারী অবসানের ইঙ্গিত

Next Post
করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে কোভিড মহামারী অবসানের ইঙ্গিত

বৃষ্টির ফোঁটা পড়ছে একটি ছাতা উপরে, আকাশে ঝরছে বৃষ্টি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT