চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল জিতের উল্লাসে ভাসছে, বাংলাদেশি দর্শকদের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের শুরুতে বড় জয়ে এগিয়ে গেলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার হার। সমতায় ফিরে সফরকারী জিম্বাবুয়ে স্বপ্নও দেখছিল সিরিজ জয়ের। তবে অঘোষিত ফাইনালে লঙ্কান লেগ স্পিনার ভ্যানডারসির ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করেছেন চাকাবা-আরভিনরা।

পাল্লেকেলেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নিশাঙ্কা-আসালাঙ্কার ফিফটিতে ২৫৪ রানের সংগ্রহ দাড় করায় শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৮৪ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে দাসুন শানাকার দল।

হারলেই হাতছাড়া সিরিজ— এমন সমীকরণের ম্যাচে দারুণ শুরু আনে দুই লঙ্কান ওপেনার। প্রথম উইকেটে ৮০ রানের জুটি গড়েন নিশাঙ্কা-কুশল মেন্ডিস। মুজারাবানিকে ক্যাচ দিয়ে ফেরার আগে কুশল করেন ৩৬ রান। ৬৬ বলে ৫৫ রান করে ফেরেন অন্য ওপেনার পাথুম নিশাঙ্কা।

স্কোরবোর্ডে রান বাড়ার সঙ্গে সঙ্গে উইকেটও হারাতে থাকে স্বাগতিকরা। মাঝে চাপে পড়া দলকে পথ দেখান চারিথ আসালাঙ্কা। ৫৬ বলে পাঁচ চারে খেলেন ৫২ রানের ইনিংস। ফিফটি করে ফিরলেও শেষের দিকে রমেশ মেন্ডিসের ব্যাটে দুইশ পার করে লঙ্কানরা। ৩০ রান করেন চামিকা করুণারত্নে, ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেন রমেশ।

নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে স্বাগতিকরা। জিম্বাবুইয়ানদের হয়ে দু’টি উইকেট নিয়েছেন রিচার্ড নগ্রাভা।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বলে কিছুটা লড়াই জমাতে পারলেও বোলিংয়ে বালির বাঁধ হয় জিম্বাবুইয়ানদের ইনিংস। আসা-যাওয়ার দিনে সফরকারীদের সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার কাইটানোর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন রায়ান বার্ল। এছাড়া বাকি সবাই আটকেছে ফোন নম্বর ডিজিটে।

জিম্বাবুয়ে ব্যাটারদের মাত্র ৭০ রানে গুড়িয়ে দিতে অন্যতম ভূমিকা রাখেন জেফরি ভ্যান্ডারসি। লেগ স্পিনার ৭.৪ ওভারে ১০ রানের বিনিময়ে ফিরিয়েছেন ৪ জিম্বাবুইয়ান ব্যাটারকে। দুটি করে উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা ও রমেশ মেন্ডিস।

তৃতীয় ওয়ানডেতে ৫৬ বলে ৫২ রানের ইনিংসের পুরস্কার পেয়েছেন চারিথ আসালাঙ্কা। এই লঙ্কান হয়েছেন ম্যাচ সেরা। তিন ম্যাচে ১৪৬ রান করে সিরিজ সেরা হয়েছেন পাথুম নিশাঙ্কা।

Tags: জিম্বাবুয়েপাল্লেকেলেলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
Previous Post

ডেঙ্গুতে আক্রান্তবিহীন দিন পেল দেশ

Next Post

শহীদি-রহমতের ব্যাটে সিরিজে এগিয়ে আফগানরা

Next Post
আফগানিস্তান ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদি-রহমতের ব্যাটে সিরিজে এগিয়ে আফগানরা

দুই ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত, একটি উইকেটের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ১৮৩ রান তাড়া করে জিতল খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT