চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার ১৮৩ রান তাড়া করে জিতল খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত, একটি উইকেটের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের উদ্বোধনী দিনে দুপুরের ম্যাচে রান তেমন হয়নি। তবে একই পিচে রাতের ম্যাচে দেখা গেল উল্টো ছবি। ১৮৩ রানের পাহাড় গড়েও জিততে পারল না মাহমুদউল্লাহ-তামিমদের মিনিস্টার ঢাকা। রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচারের দুর্দান্ত ব্যাটিংয়ের পর থিসিরা পেরেরার অসাধারণ ফিনিশিংয়ে জিতেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

ঢাকাকে তারা হারিয়েছে ৫ উইকেটে। জয়ের বন্দরে খুলনা পৌঁছায় এক ওভার হাতে রেখে। থিসারা ১৮ বলে ৩৬ ও শেখ মেহেদী ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

শুরু থেকেই মারমুখি ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জ সহজ করে দেন ফ্লেচার। ক্যাবিরীয় ওপেনারের আগ্রাসনে পাওয়ার প্লে’তে ৬৫ রান তুলে ফেলে খুলনা। ২৩ বলে ৪৫ রান করে আউট হন। মারেন সাতটি চার ও একটি ছয়।

ম্যাচের দ্বিতীয় ওভারেই অপর ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান। ৪ বলে ২ রান করে বোল্ড হন শুভাগত হোমের বলে। রনিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে দলকে রাখেন লড়াইয়ে রাখেন ফ্লেচার।

পরে মুশফিক জুটি বাধেন রনির সঙ্গে। ১০ ওভারে চলে আসে ১০০ রান। ইবাদত হোসেনের বাউন্সারে উইকেটের পেছনে শেহজাদের হাতে ক্যাচ তুলে দেন মুশফিক। ইয়াসির আলিকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন রনি। মাত্র ৩১ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন এ ব্যাটার। ৪২ বলে ৬১ রান করে আউট হন। মারেন সাতটি চার ও একটি ছক্কা। ফ্লেচার-রনির পর শেষের কাজটা দারুণ সারেন থিসারা। লঙ্কান বাঁহাতি ব্যাটার ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে এনে দেন অসাধারণ জয়।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদের ঝড়ো শুরু, তামিমের দুর্দান্ত ফিফটি এবং শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে ঢাকা পায় বড় পুঁজি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ দাড় করায়।

দলটির আফগান ওপেনার শেহজাদ আট চারে ২৭ বলে খেলেন ৪২ রানের দুর্দান্ত ইনিংস। প্রথম উইকেট জুটিতে দারুণ গতিতে রান তুলছিলেন ঢাকার দুই ওপেনার। শুরুর আট ওভারে ৬৯ রানের মাথায় রানআউটের ফাঁদে পড়েন শেহজাদ। পরে আসরের প্রথম ফিফটি তুলে ফিরেন ওপেনার তামিম ইকবাল। ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে হাঁকান চারটি চার। ফেরেন কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে।

অন্যপ্রান্তে নাঈম খুব ভালো না করতে পারলেও দারুণ শুরু করেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু নিজেকে দুর্ভাগা মনে করতে পারেন তিনি। অদ্ভুতভাবে ৩ বলে ৭ রান করে রানআউটে সাজঘরে ফিরেছেন এই ক্যারিবিয়ান।

শুরুর রানের গতি মাঝে থেমে গেলেও শেষটা রাঙান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। ২০ বলে ৩ ছক্কা আর ২ চারে খেলেন ৩৯ রানের ক্যামিও। বিশতম ওভারে কামরুলের বলে তানজিদকে ক্যাচ দিয়ে ফেরেন দলপতি। ৪ বলে ৯ রান করে শেষটা বড় সংগ্রহে টানেন শুভাগত হোম।

খুলনা টাইগার্সদের হয়ে বোলারদের খারাপ দিনেও দুর্দান্ত ছিলেন মেহেদি হাসান। তরুণ এই অফ স্পিনার কোনো উইকেট না পেলেও চার ওভারে খরচ করেছে ২৪ রান। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার পেরেরা।

Tags: খুলনাঢাকাতামিমবঙ্গবন্ধু বিপিএল-২০২২রনিলিড স্পোর্টস
Previous Post

শহীদি-রহমতের ব্যাটে সিরিজে এগিয়ে আফগানরা

Next Post

বন্য বাঘ সংরক্ষণের দৃঢ় প্রত্যয়ে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

Next Post
পরিবেশমন্ত্রী বন্য বাঘ সংরক্ষণের জন্য কাজ করছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্য বাঘ সংরক্ষণের দৃঢ় প্রত্যয়ে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

এফডিসিতে ইমন ও অন্যান্য শিল্পীদের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'দুর্ব্যবহারের শিকার' চিত্রনায়ক ইমন, এফডিসিতে উত্তেজনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT