চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৭ বছর পর জানা গেল আনা ফ্রাঙ্কের বিশ্বাসঘাতকের পরিচয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আনা ফ্রাঙ্কের বিশ্বাসঘাতকের পরিচয় নিয়ে নতুন তথ্য প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ১৫ বছর বয়সে নাৎসি বাহিনীর বন্দিশিবিরে মৃত্যু হওয়া আনা ফ্রাঙ্ক এবং তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তির পরিচয় পাওয়ার দাবি করা হয়েছে। নতুন এক তদন্তে ওই বিশ্বাসঘাতকের পরিচয় মিলেছে।

ওই তদন্ত টিমের বরাতে বিবিস জানিয়েছে, আমস্টারডামের ভেন ডেন বার্গ নামের একজন ইহুদি নিজের পরিবারকে বাঁচাতে আনা ফ্রাঙ্ক এবং তার পরিবারকে ধরিয়ে দেন নাৎসি বাহিনীর কাছে।

দুই বছর লুকিয়ে থাকার পর ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর বন্দিশিবিরে ‘জ্বরে’ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আনা। মৃত্যুর পর আনার লেখা একটি ডায়েরি পাওয়া যায়। পরে তা বই আকারে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোচনায় আসে। গত ৭০ বছর ধরে এটা বহুল পঠিত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে। আনার লেখা ডায়েরিতে নাৎসি শিবিরে ইহুদিদের ওপর ভয়ঙ্কর নির্যাতনের চিত্র লিপিবদ্ধ ছিল।

নতুন তদন্তে জানা গেছে, আনা ফ্রাঙ্কের মৃত্যুর ৬ মাস আগে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের একটি গোপন স্থান থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের আটক করে নাৎসি বাহিনী।

কীভাবে তারা ধরা পড়ে বা কে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল- তার পুরো চিত্র তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ওই তদন্ত দলে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রাক্তন কর্মকর্তা ভিন্স প্যানকোক, ইতিহাসবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা। ৬ বছর ধরে অত্যাধুনিক অনুসন্ধানী কৌশল ব্যবহার করে এই রহস্যের উদঘাটন করেন তারা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ভেন ডেন বার্গ তার পরিবারকে বাঁচাতে আনা ফ্রাঙ্ক এবং তার পরিবারকে ধরিয়ে দেন নাৎসি বাহিনীর কাছে। তিনি ছিলেন ইহুদি কাউন্সিলের একজন সদস্য। ওই কাউন্সিলকে সেসময় ইহুদি অধ্যুষিত এলাকায় নাৎসি নীতি বাস্তবায়নে বাধ্য করা হয়। তবে ১৯৪৩ সালে কাউন্সিল ভেঙে দেয়া হয় এবং তাদের পরিবারকে বন্দিশিবিরে স্থানান্তর করা হয়।

তদন্তে বেরিয়ে আসে, ভেন ডেন সেই সময় বন্দিশিবিরে যায়নি, বরং আমস্টারডামে স্বাভাবিক জীবন যাপন করছিলেন।

ভিন্স প্যানকোক সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ নামের এক অনুষ্ঠানে বলেন, ‘যখন ভেন ডেন তার সব সুরক্ষা হারিয়ে ফেলেন, তখন নাৎসিবাহিনী তাকে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে বলে যার বিনিময়ে নিজের এবং তার পরিবারের বন্দিশিবিরে যাওয়া ঠেকাতে পারেন। সেই তথ্য দিয়েই ভেন ডেন নিজেদের সুরক্ষিত করেছিলেন।’

পরে আনার বাবা ওটো ফ্রাঙ্কও এই বিশ্বাসঘাতককে চিনেছিলেন। তবে তিনি সেই তথ্য গোপণ করে রাখেন। কারণ আগের কিছু নথিপত্র যাচাই করে তদন্ত দল দেখেছে, ওটো ফ্রাঙ্ককে লেখা অজ্ঞাতনামা চিঠিতে বিশ্বাসঘাতক হিসেবে আর্নল্ড ভেন ডেন বার্গের নাম উল্লেখ করা হয়।

তবে ওটো ফ্রাঙ্ক বিদ্বেষ না বাড়াতেই হয়তো সেই চিঠি কিংবা বিশ্বাসঘাতকের পরিচয় প্রকাশ করেননি বলে জানান ভিন্স প্যানকোক।

এর আগে নেদারল্যান্ডসের সংবাদপত্র ‘ডি ভোকসক্রান্ট’ এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ১৯৫০ সালে ভেন ডেন বার্গের মৃত্যু হয়।

Tags: আনা ফ্রাঙ্কনাৎসিবিশ্বাসঘাতক
Previous Post

আন্দোলনে ‘সংহতি’ জানাতে শাবি ক্যাম্পাসে আওয়ামী লীগ নেতারা

Next Post

কাঁদলেন রিয়াজ, কড়া সমালোচনায় জায়েদ

Next Post
রিয়াজের কান্না ও জায়েদের ছবি, কাঁদলেন রিয়াজ, সমালোচনায় জায়েদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁদলেন রিয়াজ, কড়া সমালোচনায় জায়েদ

বৃদ্ধ মহিলাকে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মী মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ ডোজ ওমিক্রন প্রতিরোধে কম কার্যকর: গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT