চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে ‘সংহতি’ জানাতে শাবি ক্যাম্পাসে আওয়ামী লীগ নেতারা

হাসানুজ্জামান সাকী by হাসানুজ্জামান সাকী
2:18 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in জনপদ, রাজনীতি, সিলেট
A A
শাবি ক্যাম্পাসে ছাত্র-জনতা ও নেতাদের সমাবেশ, সংহতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশি হামলার ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ক্যাম্পাসে গেছেন কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার বেলা ১২টার পর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের সমাবেশস্থলে শিক্ষা মন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এর বার্তা নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত হন।

চলমান আন্দোলনের আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাসে এসেছেন বলে জানান নাদেল। এ সময় ‘ন্যক্কারজনক হামলার’ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানান তিনি।

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, ‘এক ব্যক্তির হাতে বিশ্ববিদ্যালয় জিম্মি হতে পারে না। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করা জন্য আমরা চেষ্টা করছি।’

সোমবার দুপুর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে গণসাক্ষর সংগ্রহ করছে শিক্ষার্থীরা। সাক্ষর দিয়ে নাদেল এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন হল থেকে একের পর এক মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

গোলচত্বর থেকে মিছিল নিয়ে সোমবারের মতো উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি উপাচার্যকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রক্টরিয়াল কমিটি এবং ছাত্র উপদেষ্টাকেও সরে যেতে হবে।

গত রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মদদে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, তাই তার পদত্যাগ চাই। এছাড়া প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগও দাবি করেন তারা। হামলার বিচার দাবি করে ক্যাম্পাস বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: শাহজালাল বিশ্ববিদ্যালয়
Previous Post

ঐশ্বরিয়ার বিচ্ছেদ, পাশে থাকার বার্তা দিলেন ছোট বোন

Next Post

৭৭ বছর পর জানা গেল আনা ফ্রাঙ্কের বিশ্বাসঘাতকের পরিচয়

Next Post
আনা ফ্রাঙ্কের বিশ্বাসঘাতকের পরিচয় নিয়ে নতুন তথ্য প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৭ বছর পর জানা গেল আনা ফ্রাঙ্কের বিশ্বাসঘাতকের পরিচয়

রিয়াজের কান্না ও জায়েদের ছবি, কাঁদলেন রিয়াজ, সমালোচনায় জায়েদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁদলেন রিয়াজ, কড়া সমালোচনায় জায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT