চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল জেলা প্রশাসককে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে সকল সরকারি কর্মকর্তাদের জনগণের খাদেম বিবেচনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেকে জনগনের সেবক বলে মনে করেন বলেও উল্লেখ করেন।

আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এ যোগ দিয়ে প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকদের উদ্দেশে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা দিয়েই সরকার চলে। তাই প্রজাতন্ত্রের সকল কর্মীকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি সেবা নিতে গিয়ে কোন মানুষই যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সকল প্রকার ভয়-ভীতি, প্রলোভনের উর্ব্ধে থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রতিটি জেলার তৃণমূল পর্যন্ত তার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। দারিদ্র দূর করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, তৃণমূলের মানুষরা যেন সকল নাগরীক সুবিধা পায়- এ সব বিষয় নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

করোনার সংকট কাটেনি জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Tags: জেলা প্রশাসক সম্মেলনজেলা প্রশাসক সম্মেলন-২০২২জেলা-প্রশাসকপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ঐশ্বরিয়ার সঙ্গে যেভাবে পরিচয় হয়েছিল ধানুশের

Next Post

মঙ্গল সন্ধ্যায় প্রসূনের ‘ঢাকা ড্রিম’

Next Post
প্রসূনের নতুন সিনেমা ঢাকা ড্রিমের জন্য প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল সন্ধ্যায় প্রসূনের 'ঢাকা ড্রিম'

আর্জেন্টিনা দলের একজন ফুটবল খেলোয়াড়ের ছবি, যিনি মেসি নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে নেই মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT