চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বাড়ির নির্মাণশ্রমিকের হাতেই খুন হন ঢাবির সাবেক অধ্যাপক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 14, জানুয়ারি 2022
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
প্রখ্যাত নারী অধ্যাপকের হাসিমুখের ছবি, ক্যাফে বা রেস্টুরেন্টে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বাড়ির নির্মাণশ্রমিক আনোয়ার হোসেনের হাতেই খুন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ৭১ বছর বয়সী সাঈদা গাফফার।

এমন তথ্য জানিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা পুলিশ বলছে, নিহত অধ্যাপকের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল আনোয়ার। তখন তিনি ডাক চিৎকার দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে টাকা নিয়ে পালিয়ে যায় ওই নির্মাণশ্রমিক।

নিহত সাঈদা গাফফারের নির্মাণাধীন বাড়ির শ্রমিক আনোয়ার হোসেনকে (২৫) গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

এর আগে শুক্রবার ১৪ জানুয়ারি বেলা ১১টার দিকে কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাঈদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত কিবরিয়া উল খালেকের স্ত্রী।

গত ১১ জানুয়ারি সন্ধ্যা থেকে তার ছেলেমেয়েরা কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তার মেয়ে সাহিদা আফরিন বৃহস্পতিবার কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, জিডির পর নির্মাণাধীন বাড়ির প্লটে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পরে ওই প্লটে কর্মরত নির্মাণশ্রমিক আনোয়ারকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে প্লট থেকে একটু দূরে একটি জঙ্গল থেকে অধ্যাপক সাঈদা গাফফারের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজমিস্ত্রী আনারুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। অধ্যাপক সাঈদা গাফফারের হাতে টাকা দেখে ছিনিয়ে নিতে চায় সে। এসময় সাঈদা গাফ্ফার চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় আনোয়ার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন প্রফেসর সাঈদা গাফ্ফার। পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে বাড়ি নির্মাণ করার সুবাদে তিনি গত ১১ মাস আগে স্থানীয় জনৈক মোশারফ মৃধার বাড়িতে ভাড়া বাসায় উঠেন।

Tags: খুন
Previous Post

মেঘলা আবহাওয়ায় পাইলটের ত্রুটিতে জেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত

Next Post

গিনির বিপক্ষে পয়েন্ট হারাল মানের সেনেগাল

Next Post
সেনেগালের খেলোয়াড় বল দখলে নিয়ে আক্রমণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনির বিপক্ষে পয়েন্ট হারাল মানের সেনেগাল

মাসুদ পারভেজ সোহেল রানা

২০ দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন সোহেল রানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT