চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘলা আবহাওয়ায় পাইলটের ত্রুটিতে জেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 14, জানুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
জেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত, ধ্বংসাবশেষ ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি মেঘলা আবহাওয়ায় পাইলটের ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে তদন্তকারী দল প্রাথমিকভাবে জানিয়েছে। গত মাসের ওই দুর্ঘটনায় সস্ত্রীক মারা যান জেনারেল বিপিন রাওয়াত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আবহাওয়ার পরিবর্তন ও মেঘলা আবহাওয়া এবং মেঘের আস্তরণের ভেতরে ঢুকে পড়ায় পাইলটের বিভ্রান্তির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, উপত্যকায় অপ্রত্যাশিতভাবে আবহাওয়ার পরিবর্তনে মেঘের মধ্যে হেলিকপ্টার ঢুকে যেতেই দুর্ঘটনা ঘটেছে। পাইলটের বিভ্রান্তিবোধ তথা ‘স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন’র জন্যই এই ঘটনা ঘটেছে।

‘তদন্তকারী দল বিশ্লেষণ করেছে বিমানের ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার। এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের যাতে দুর্ঘটনার কারণ জানা যায়’, বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি বিমান বাহিনীর তরফে এমআই-১৭ভি৫ (যে হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াত সহ ১৩ জন) নিয়ে তদন্তের গতিপ্রকৃতি ও তথ্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে পেশ করা হয়।

গত ৮ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। এতে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনারই তদন্ত রিপোর্ট জমা পড়ল।

সেই দুর্ঘটনায় প্রাণ হারান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, দার্জিলিঙের তাকদার বাসিন্দা হাবিলদার সৎপাল রাইয়ের।

হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। তারও মৃত্যু হয়েছে। গুরুতর জখম হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর একটি হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত তাকেও বাঁচানো সম্ভব হয়নি।

Tags: দুর্ঘটনাবিধ্বস্তভূখণ্ডহেলিকপ্টার বিধ্বস্ত
Previous Post

ফের ব্রাজিল দলে আলভেজ, নেই নেইমার

Next Post

নিজের বাড়ির নির্মাণশ্রমিকের হাতেই খুন হন ঢাবির সাবেক অধ্যাপক

Next Post
প্রখ্যাত নারী অধ্যাপকের হাসিমুখের ছবি, ক্যাফে বা রেস্টুরেন্টে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বাড়ির নির্মাণশ্রমিকের হাতেই খুন হন ঢাবির সাবেক অধ্যাপক

সেনেগালের খেলোয়াড় বল দখলে নিয়ে আক্রমণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনির বিপক্ষে পয়েন্ট হারাল মানের সেনেগাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT