চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে নির্মাণের পথে অভিনেতা শিমুল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 14, জানুয়ারি 2022
in বিনোদন
A A
অভিনেতা শিমুল খান নির্মাণের পথে, নাটকীয় দৃশ্যে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতেখার চৌধুরী পরিচালিত সুপারহিট হিট সিনেমা ‘দেহরক্ষী’ দিয়ে ২০১৩ সালে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা শিমুল খান। এরপর টানা বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিত পান। বিশেষত খল-অভিনেতা হিসেবে আলাদা অবস্থান তৈরী করেন তিনি।

বেশকিছু দিন ধরে খবরে নেই এই অভিনেতা। নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন, তেমনটাও শোনা যাচ্ছিলো না। তবে কি সিনেমা ছাড়লেন? না, এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগেই নতুন সংবাদ নিয়ে হাজির শিমুল খান!

জানালেন, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতেই কিছুদিন নিভৃতে ছিলেন এই অভিনেতা। ঘোষণা দিলেন, ‘সাদা মনোলিথ: The White Monolith’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করবেন।

১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘মীর শহীদ পিকচার্স’ এর সাথে চলচ্চিত্রটির লেখক এবং নির্মাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধও হয়েছেন শিমুল খান। এসময় প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর শহীদ এবং সিনেমাটির নির্বাহী প্রযোজক এটিএম রাকিবুল বাসার উপস্থিত ছিলেন।

অভিনয় রেখে চলচ্চিত্র নির্মাণে কেন শিমুল? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে বহু আগেই লক্ষ্য নির্ধারণ করেছিলাম যে একদিন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করবো। ভেবেছিলাম অভিনেতা হিসেবে আরো একটু সিনিয়র হবার পর চলচ্চিত্র নির্মাণ শুরু করবো। কিন্তু করোনা পরিস্থিতি আর সবার মতো আমার জীবনের গতিপথও দ্রুত পাল্টে দিয়েছে। তাই সময় নষ্ট না করে শুরু করে দিলাম।’

প্রযোজনা প্রতিষ্ঠান ‘মীর শহীদ পিকচার্স’ এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হন শিমুল খান

শিমুল বলেন, বাঁচবোইবা কয়দিন! নিজের লেখা কিছু বাস্তবভিত্তিক গল্পে একজীবনে কয়েকটি কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করে মরতে চাই। তবে চলচ্চিত্র নির্মাণ ভাবনার শুরু থেকে নির্মাতা হিসেবে চুক্তিবদ্ধ হবার এই সময়কালটা আমার জন্য সত্যিই মারাত্মক চ্যালেঞ্জিং ছিলো। এতো সহজে সবকিছু হয়ে যায়নি। গত দুই বছর যাবত নিরবে আমাকে আমার যোগ্যতা, ধৈর্য্য এবং তুমুল চেষ্টা দিয়েই এই অবস্থায় এসে পৌঁছাতে হয়েছে।

সিনেমাটি নির্মাণের পর বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জমা দিতে চান নির্মাতা। সেই লক্ষ্যে এই ছবিটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে আমেরিকার চলচ্চিত্র প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান মাংকি ফিল্মস আইএনসিকে যুক্ত করা হয়েছে বলে জানান শিমুল।

বঙ্গোপসাগরের একটি নির্জন দ্বীপে আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে একটানা শুটিং করতে চান শিমুল। সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে নির্মাতা কিছু বলতে না চাইলেও তিনি ইঙ্গিত দিয়েছেন বর্তমান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ জনপ্রিয় একজন নায়িকার সাথে থিয়েটার এবং টেলিভিশনের প্রখ্যাত একজন অভিনেতার মেলবন্ধন ঘটাতে চান।

Tags: অভিনয়ইফতেখার চৌধুরীখলঅভিনেতাদেহরক্ষীনির্মাতাশাটিকাপশিমুল খানসিনেমাসুপারহিট
Previous Post

‘সিম্বা’র সিক্যুয়েল নিয়ে আসছেন রণবীর?

Next Post

ছেলের প্রেমের বিবাদে বাবা নিহত

Next Post
কক্সবাজারের মানচিত্র, স্থানীয় এলাকা ও সড়ক নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের প্রেমের বিবাদে বাবা নিহত

নির্মল পরিবেশে তিনজনের ছবি, প্রকৃতি ও গ্রাম্য পরিবেশের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বছরের প্রথম সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT