চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বছরের প্রথম সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 14, জানুয়ারি 2022
in বিনোদন
A A
নির্মল পরিবেশে তিনজনের ছবি, প্রকৃতি ও গ্রাম্য পরিবেশের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়ানোয় একাধিক সিনেমার মুক্তি স্থগিত হলেও মুক্তি পেলো ‘ছিটমহল’। শুক্রবার (১৪ জানুয়ারি) চলতি বছরের প্রথম সিনেমা হিসেবে এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ মুক্তি পেল ৫টি সিনেমা হলে।

শুক্রবার দুপুরে পরিচালক চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানান, ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধ্যা (চট্টগ্রাম, শঙ্খ (খুলনা), বৈশাখী (কালুখালী) এই সিনেমা হলগুলোতে ‘ছিটমহল’ প্রদর্শিত হচ্ছে।

এইচ আর হাবিব বলেন, এখন সিনেমা হলে দর্শক পাওয়া কঠিন। আরও ১০টি সিনেমা হলে ‘ছিটমহল’ চালাতে পারতাম কিন্তু ব্যবসায়িক দিক বিবেচনা করে সরে এসেছি। কমপক্ষে ১৫ হাজার টাকা করে খরচ হতো। মানুষ যদি না আসে সে কারণে এই খরচ উঠে আসাই মুশকিল হয়ে যাবে। সেজন্য শুধুমাত্র ৫টি সিনেমা হলে মুক্তি দিয়েছি। দর্শকের ভালো লাগলে হল বাড়াবো।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পিয়া জান্নাতুল, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন, শিমুল খান, সজল।

চারপাশে দুটি দেশ, মাঝখানে এক অধিকারহীন জনপদ ও সেখানে বসবাসকারী মানুষদের জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে ‘ছিটমহল’। ২০১৫ সালে শুরু হয়েছিল ‘ছিটমহল’র শুটিং।

বিভিন্ন জটিলতায় থেমে ছিল এর মুক্তি। বছর তিনেক আগেই সিনেমাটির পুরো কাজ শেষ হয়। নির্মাতা বলেন, ‘‘করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো। গত বছর ইমপ্রেস টেলিফিল্মের কাছে টিভি ও ডিজিটাল রাইটস বিক্রি করেছি।”

১৯৪৭ সালের দেশভাগের করুণ অন্তঃক্ষরণের ৬৮ বছরের বঞ্চনা, যাপিত জীবনে আশা হঠাৎ আলোর ঝলকানি বিনিময়ের কাহিনী উঠে এসেছে ‘ছিটমহল’ সিনেমায়। ছিটমহল-এর বাসিন্দাদের বঞ্চনা নিয়ে জীবনযাপন। এমনই গল্প নিয়েই ‘ছিটমহল’ নির্মিত হয়েছে। বেশিরভাগ শুটিং হয়েছে পঞ্চগড়ের ছিটমহল অঞ্চলে।

Tags: অমিক্রনআরমান পারভেজ মুরাদডনপিয়া জান্নাতুলমুরাদ পারভেজমৌসুমি হামিদলিড বিনোদনশিমুল খানসজল
Previous Post

ছেলের প্রেমের বিবাদে বাবা নিহত

Next Post

সেরে উঠতে মেসির বেশি সময় লাগছে

Next Post
মেসি ও তার বন্ধু একসাথে বসে আছেন, হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরে উঠতে মেসির বেশি সময় লাগছে

ক্রিকেটার কোহলি মাঠে ব্যাটিং করছেন, তরুণদের জন্য উদাহরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি ‘অপরিণত’, তার আচরণ তরুণদের ভুল বার্তা দিচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT