চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিটিএফ-২০২২ মেলা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 03, জানুয়ারি 2022
in - সেমি লিড, লাইফস্টাইল
A A
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২২ এর প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২২ আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে টোয়াব। লিখিত বক্তব্য পাঠ করেন টোয়াবের পরিচালক আনোয়ার হোসেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ রাফেউজ্জামান জানিয়েছেন, পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য। এবারের মেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশী বিদেশী ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টস, এমিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানিসহ আরও অনেকে অংশগ্রহণ করবে। মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন। এছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, ট্যুরিজম বোর্ডের সিইও উপস্থিত থাকবেন। এই বছর মূল মেলার সাথে থাকবে বি টু বি সেশন, সেমিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র। মেলার ৩টি হলে ১২টি পেভিলিয়ন, ১৬টি সেমি পেভিলিয়ন সর্বমোট ১৩০টি স্টল থাকবে।

১০ম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে ছাত্ররা আইডি কার্ড দেখালে ফ্রি প্রবেশ করতে পারবে। মেলার প্রবেশ টিকেটের সাথে থাকবে র‌্যাফেল ড্র।

 

Tags: টোয়াবমেলা
Previous Post

রেকর্ড গড়েও বিতর্কের মুখে ‘আতরাঙ্গি রে’!

Next Post

করোনা আক্রান্ত ‘দ্য ফেনোমেনন’ ভালো আছেন

Next Post
বাংলাদেশি সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত ‘দ্য ফেনোমেনন’ ভালো আছেন

স্বাস্থ্যমন্ত্রী কোভিড হাসপাতালগুলো নন-कोভিডে রূপান্তর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন না দিলে রেস্টুরেন্টে ঢুকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT