চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েও বিতর্কের মুখে ‘আতরাঙ্গি রে’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 03, জানুয়ারি 2022
in বিনোদন
A A
বহু নারীর সঙ্গে এক নারীর নাচের দৃশ্য, উৎসবের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক আনন্দ এল রাই পরিচালিত ছবি ‘আতরাঙ্গি রে’। যেখানে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সারা আলী খান, ধানুশ এবং অক্ষয় কুমার।

মুক্তির পর পরই দর্শক মহলে ছবিটি ব্যাপক সাড়া ফেললেও তার পাশাপাশি সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। নেটিজেনদের একটা অংশ যেমন চুটিয়ে উপভোগ করেছে এই ছবি, ঠিক তেমনি অনেকেই দাবী করেছেন এই ছবিতে ‘মানসিক স্বাস্থ্যের বিষয়টা তুচ্ছ করে দেখানো হয়েছে’। এবার সেই বির্তক নিয়েই মুখ খুললেন ছবির চিত্রনাট্যকার হিমাংশু শর্মা।

জাতীয় পুরস্কার জয়ী এই কাহিনিকার তথা চিত্রনাট্যকার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এই গল্পটা এবং এই ভাবনাটা বেছে নিয়েছি কারণ আমি মেন্টাল ইলনেস নিয়ে কিছু বানাতে চাচ্ছিলাম। মানুষের শরীরের গঠনতন্ত্র বুঝতে পারা মানে এই নয়, তুমি সেই মানুষটাকে বুঝবে। একটা ছবির মধ্যে অনেক কিছু থাকে। ‘আতরাঙ্গি রে’ তেমনই একটি ছবি যেখানে দেখানো হয়েছে ভালোবাসার কথা, বিচ্ছেদের কথা, ট্রমার কথা এবং কেমনভাবে সেই ট্রমা বা মানসিক ধাক্কাটা তোমার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে এবং একমাত্র ভালোবাসাই সেই সমস্যার সমাধান খুঁজে দিতে পারে এমনটা।’

তিনি আরও বলেন, আদতে মানসিক স্বাস্থ্যটা এই ছবির গল্পের একটা অংশ মাত্র, এর মাধ্যমে আমি আরও গভীর বিষয় বোঝাতে চেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মানসিক স্বাস্থ্যের বিষয়টা তুচ্ছ করে দেখাতে চেয়েছি বা সেটা নিয়ে ভুল বার্তা দিতে চেয়েছি। দয়া করে আমার ছবির চরিত্র গুলোকে দেখুন। প্রতিটা চরিত্রকেই আমি পর্দায় যথাযথ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

প্রেমের কাহিনীকে ঘিরে নির্মিত ‘আতরাঙ্গি রে’ ছবিটির প্রথমার্ধে আপাত ত্রিকোণ প্রেমের সমীকরণ দেখানো হলেও, দ্বিতীয়ার্ধে এর কাহিনী বদলে যায় জটিল মনস্তাত্ত্বিক ধাঁধায়। মোট কথা, ‘আতরাঙ্গি রে’ হল এমন একটি অনন্য এবং জাদুকরী গল্প যা পরিচালক আনন্দ এল রাই সুন্দরভাবে জীবন্ত করে তুলেছেন।-বলছিলেন চিত্রনাট্যকার।

আনন্দ এল রাই পরিচালিত এবং ভূষণ কুমার, কালার ইয়েলো প্রোডাকশন এবং টি-সিরিজ প্রযোজিত ‘আতরাঙ্গি রে’ ছবিটি দর্শক ডিজনি প্লাস হটস্টারে উপভোগ করতে পারছেন হিন্দি ও তামিল ভাষায়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা।

Tags: অক্ষয় কুমারআতরাঙ্গি রেধানুশবিতর্কসারা আলি খান
Previous Post

২০১৮’র নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ ছিল বড় ভুল: অলি আহমেদ

Next Post

বিটিটিএফ-২০২২ মেলা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে

Next Post
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২২ এর প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিটিএফ-২০২২ মেলা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে

বাংলাদেশি সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত ‘দ্য ফেনোমেনন’ ভালো আছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT