চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টিও বলল, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ

রাহুল রায় by রাহুল রায়
4:52 অপরাহ্ন 20, ডিসেম্বর 2016
in রাজনীতি
A A

নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) আলোচনা ফলপ্রসু হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

তবে আরেক নেতা কাজী ফিরোজ রশীদ বলেছেন, রাষ্ট্রপতি তাদেরকে জানিয়েছেন সব দলের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

বেলা তিনটার দিকে শুরু হওয়া এই আলোচনা চলে প্রায় দেড় ঘণ্টা। বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় পার্টির ১৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রপতির আলোচনা শেষ হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে আশার কথা শোনান বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

জানান, নির্বাচন কমিশন গঠন নিয়ে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টি ৫ দফা দাবি তুলে ধরেছে।

ওই প্রতিনিধি দলে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আবদুস সাত্তার, সৈয়দ আবু হোসেন, নূরে হাসনা লিলি, সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী এবং অন্যরা।

জাতীয় পার্টি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, কমিশন গঠনে আইন করা, নিজস্ব বাজেট ঘোষণার ক্ষমতাসম্পন্ন স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় গঠন ও নির্বাচন পদ্ধতির পরিবর্তন করার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দিয়েছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি আগামীকাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে আলোচনায় বসবেন। পরেরদিন ২২ ডিসেম্বর বসবেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর সঙ্গে।

গত রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি। এদিন বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন রাষ্ট্রপতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

Tags: জাতীয় পার্টি
Previous Post

মরেও তুমি অমর শাজাহান সিরাজ

Next Post

গর্ভধারণে নারীদের স্মৃতিশক্তি কমে যায়?

Next Post

গর্ভধারণে নারীদের স্মৃতিশক্তি কমে যায়?

কবি মাহবুবুল হক শাকিলের জন্মদিনে কবিতার অ্যালবাম ‘রাতের এপিটাফ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT