চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভধারণে নারীদের স্মৃতিশক্তি কমে যায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 20, ডিসেম্বর 2016
in স্বাস্থ্য
A A

অনেক নারীই গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদানের পর বেশ লম্বা একটা সময় সম্পর্কে বলে থাকেন, এই সময়টায় তাদের অনেক কিছুই মনে থাকছে না। হয়তো জরুরি কোনো একটা কাজ করার কথা। কিন্তু করতে ভুলে গেছেন। অথবা কাউকে কিছু বলার ছিল। অথচ তার সাথে দেখা হলেও কথাটা বলার কথা আর মনেই নেই।

অনেকের মতে এটা একটা ভুল ধারণা। কারণ এই সময়টায় সন্তানের চিন্তায় তারা এত ব্যস্ত থাকেন যে অন্য কিছু মনে থাকে না। অনেকে আবার ভাবেন গর্ভধারণের ফলে নারীদের স্মৃতিশক্তি কমতে থাকে।

কিন্তু এর কোনোটিই ঠিক নয়। গর্ভবতী নারীর এ ধরণের মনভোলা আচরণের পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সন্তানকে যেন বেশি সময় দিতে পারেন এবং সন্তানের সঙ্গে দৃঢ় বন্ধন গড়ে তোলা সম্ভব হয়, সেজন্য গর্ভাবস্থায় নারীদেহে বিশেষ পরিবর্তন আসে। আর এর ফলেই তারা সন্তান ছাড়া আশপাশের অনেক কিছুই ভুলে যান।

স্পেনের ইউনিভার্সিতাত অটোনমা ডি বার্সেলোনা এবং নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি’র গবেষকদের যৌথভাবে পরিচালিত এক গবেষণার জন্য গর্ভধারণের আগে, সন্তান জন্মদানের পর পর এবং এর দু’বছর পর ২৫ জন প্রথমবারের মতো মা হওয়া নারীর মস্তিষ্কের স্ক্যান পর্যবেক্ষণ করেন।

এরপর স্ক্যান থেকে পাওয়া তথ্য ১৯ জন প্রথমবারের মতো হওয়া বাবা, ১৭ জন সন্তানহীন পুরুষ এবং ২০ জন এমন নারীর মস্তিষ্কের সঙ্গে মিলিয়ে দেখেন যারা কখনো সন্তান জন্ম দেননি তাদের সঙ্গে।

গবেষণায় দেখা যায়, গর্ভাবস্থার নয়টা মাসে একজন নারীর মস্তিষ্কে ব্যাপক পরিবর্তন আসে। গ্রে ম্যাটার নামক টিস্যু, যার মধ্যে মস্তিষ্কের উল্লেখযোগ্য সংখ্যক কোষ এবং নিউরাল সংযোগ থাকে, সেই গ্রে ম্যাটারের পরিমাণ নতুন মায়েদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এবং মস্তিষ্কে এই টিস্যুর এমন অবস্থা শিশু জন্মের পর প্রায় দু’বছর পর্যন্ত থাকে।

তবে মস্তিষ্কের সব জায়গার গ্রে ম্যাটার কমে না। সামাজিক যোগাযোগ স্থাপনের জন্য অন্য ব্যক্তি সম্পর্কে চিন্তা ও অনুভূতি তৈরিতে যে অংশগুলো কাজ করে শুধু সেসব অংশের গ্রে ম্যাটার কমে যায় এই সময়টায়।

গবেষকদের মতে, মায়েরা যেন আশপাশের মানুষের প্রতি মনোযোগ কমিয়ে নিজের সন্তানের দিকে বেশি খেয়াল দিতে পারেন এবং এ সময়টায় যেন সন্তানের সঙ্গে মায়ের আত্মিক বন্ধন তৈরি হয়, সেজন্যই গর্ভাবস্থা থেকে শুরু করে শিশু জন্মের দু’বছর পর্যন্ত মস্তিষ্কের অবস্থা এমন থাকে।

Tags: গর্ভধারণগর্ভবতী
Previous Post

জাতীয় পার্টিও বলল, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ

Next Post

কবি মাহবুবুল হক শাকিলের জন্মদিনে কবিতার অ্যালবাম ‘রাতের এপিটাফ’

Next Post

কবি মাহবুবুল হক শাকিলের জন্মদিনে কবিতার অ্যালবাম ‘রাতের এপিটাফ’

দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু তাহসিন জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT