চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরেও বিশ্বকাপ সম্ভব, বলে গেলেন ইনফান্তিনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ইনফান্তিনো বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের ক্ষণ গুনতে শুরু করেছে ফুটবল বিশ্ব। এমন সময় আনন্দের ফানুস উড়িয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ করলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি বলে গেলেন, বিশ্বাস করেন চাইলে মিশরও বিশ্বকাপ আয়োজন করতে পারে।

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। ২০২২ আসর মাঠে গড়াবে দেশটিতে। সাজসাজ রব নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরমাঝেই ইনফান্তিনো জানিয়ে গেলেন, কাতারের মতো বিশ্বকাপ আয়োজন করার সামর্থ্য আছে মিশরেরও।’

আফ্রিকান দেশগুলোর মধ্যে কেবল সাউথ আফ্রিকা একবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। ২০১০ সালে। অন্যদিকে আরব দেশগুলোর মধ্যে প্রথম আয়োজক হচ্ছে কাতার। দ্বিতীয় হিসেবে এখন স্বপ্ন বুনতে পারে মিশর।

মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রী আশরাফ সভি অবশ্য ২০৩০ ও ২০৩২ সালে দেশটিতে বিশ্বকাপ ফুটবল আর অলিম্পিক আসর বসানোর চেষ্টার কথা আগেই জানিয়েছেন।

মিশরের সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘আরবের দুই দেশ সৌদি ও মিশর ইতিমধ্যেই এফকন ও মরক্কো টুর্নামেন্টের সফল আয়োজনে সক্ষমতার জানান দিয়েছে। এখন আমাদের ভাবতে হবে টুর্নামেন্টগুলো দুই না চার বছর পরপর আয়োজন করা হবে।’

কাতার সফলভাবে ‘আরব কাপ’ আয়োজন করে দেখিয়েছে। যেখানে আট ভেন্যুতে খেলাগুলো হয়। ভেন্যু দূরত্ব ৬০ কিলোমিটারের মধ্যে হওয়ায় একইদিনে চারটা করে ম্যাচও দেখার সুযোগ পেয়েছে দর্শকরা। তিউনেশিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে আফ্রিকান চ্যাম্পিয়ন আলজেরিয়া।

‘আরব কাপ চলাকালীন সময় অনেকের ফোন পেয়েছি। তাদের চাওয়া, এখানে (মিশর) বিশ্বকাপের মতো বড় আয়োজন করার। আমরা আরব কাপের দর্শক আগ্রহ চোখ রেখেছি। যেখানে আয়োজনের সকল মানদণ্ডে মুনশিয়ানা ছিল। এটা সত্যি যে, আরব দেশগুলো বিশ্বকাপ আয়োজনের যোগ্য দাবিদার।’

মোহাম্মেদ সালাহর দেশ মিশর ২০১০ বিশ্বআসর আয়োজনের বিট করেছিল। সেবার তারা কোনো ভোট পায়নি। মরক্কোর ঝুলিতে পড়েছিল ১০ ভোট। সাউথ আফ্রিকা ১৪ ভোট পেয়ে বিশ্বকাপ আয়োজন করে বসে।

Tags: ইনফান্তিনোকাতার বিশ্বকাপ-2022ফিফাবিশ্বকাপমিশরলিড স্পোর্টসসালাহ
Previous Post

চলতি বছরের সেরা ১০ এশিয়ান ছবি

Next Post

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে দ্রুতই জানানো হবে: আইনমন্ত্রী

Next Post

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে দ্রুতই জানানো হবে: আইনমন্ত্রী

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজিৎ রায় হত্যাকাণ্ড: যুক্তরাষ্ট্রের উদ্যোগ স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT