চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ রায় হত্যাকাণ্ড: যুক্তরাষ্ট্রের উদ্যোগ স্বাগত জানিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের ব্যাপারে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন: বাংলাদেশও অতীতে বঙ্গবন্ধুর খুনীদের ব্যাপারে তথ্য পেতে এ ধরনের উদ্যোগ নিয়েছিলো, লাদেনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র তাই করেছিলো। আমেরিকার পুরস্কার ঘোষণা ফলপ্রসূ হতে পারে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন: চীন, রাশিয়া ও পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে অথচ রোহিঙ্গা ইস্যুতে কোনো চাপ দিচ্ছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আরও বেশি চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় অমর একুশে বইমেলা থেকে বেরিয়ে আসার সময় বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন নাগরিক, ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল।

কিন্তু অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বরখাস্ত মেজর জিয়া এবং আকরাম হোসেন এখনও পলাতক। তাদের ব্যাপারে তথ্য পেতে ইতোমধ্যে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Tags: অভিজিৎ রায়
Previous Post

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে দ্রুতই জানানো হবে: আইনমন্ত্রী

Next Post

আবেগে ভাসলো দর্শক, কাঁদলেন সিয়ামের বাবা

Next Post
সিয়ামের বাবা কাঁদছেন, দর্শক আবেগে ভাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেগে ভাসলো দর্শক, কাঁদলেন সিয়ামের বাবা

বাংলাদেশে করোনা টিকা কার্যক্রমে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের করোনা টিকা কার্যক্রম পরিদর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT