চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়ভাবে হাইতি থেকে পালিয়ে এলো ১২ অপহৃত মার্কিন মিশনারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দলগত ছবি যেখানে বেশ কয়েকজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইতির ১২ জন অপহৃত মিশনারি নিজেদের উদ্যোগে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানায় মার্কিন চার্চ। গত অক্টোবরে তাদের অপহরণ করা হয়েছিলো।

ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রি সূত্রে বিবিসি জানায়, গত সপ্তাহে তারা মুক্ত হয়েছে। এই অপহরণের পেছনে ‘৪০০ মাওউজো’ নামের অপরাধী চক্র জড়িত রয়েছে বলে জানায় হাইতি কর্মকর্তারা।

অপহরণকারীরা এই মিশনারিদের মুক্তির জন্য জনপ্রতি ১০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছিল।

সর্বমোট ১৭ জন মিশনারি এবং তাদের পরিবারকে অপহরণ করা হয়েছিলো। একটি এতিমখানা থেকে ফেরার পথে অপহৃত হয় তারা। বাকি ৫ জনকেও মুক্ত করা হয়েছে। এই অপহৃত দলে একটি দম্পতি, ১০ মাসের শিশু, ১৪ এবং ১৫ বছরের শিশু, ৪ জন বয়স্ক নারী এবং পুরুষ ছিলেন।

অপহৃত মিশনারিরা কীভাবে পালিয়ে রক্ষা পেলো, সেবিষয়ে চার্চের মুখপাত্র ওয়েস্টন শোয়াল্টার বলেন, যখন তারা বুঝতে পেরেছিলো এটাই নিরাপদ সময়, তখন তারা তাদেরকে বন্ধ করে রাখা রুমের দরজা খুলে পালাতে সক্ষম হয়। সেখান থেকে বের হয়ে নক্ষত্রমণ্ডলকে লক্ষ্য করে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করে। অসংখ্যা রক্ষীদের এড়িয়ে, কাঁটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে তারা পথ পাড়ি দিয়েছেন। এই পুরো সময়ে শিশুদের কাঁটা থেকে রক্ষা করতে কাপড়ে মুড়িয়ে নেওয়া, তাদের শান্ত রাখতে সকল চেষ্টা করেছে বয়স্করা।

দুই ঘণ্টা এই রুদ্ধশ্বাস যাত্রার পর ভোরের দিকে তারা একজন ব্যক্তিকে দেখতে পায়, যার কাছ থেকে ফোন নিয়ে তারা পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে।

ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিজ বলেন, মিশনারিদের পরে ইউএস কোস্ট গার্ডের ফ্লাইটে ফ্লোরিডায় পাঠানো হয়। তারা এখন তাদের পরিবারের সাথেই আছে।

পুলিশের মুখপাত্র গ্যারি ডেসরোজিয়াস এএফপি’র বরাতে জানায়, ‘৪০০ মাওউজো’ নামে পরিচিত এই গ্যাং এবং পুলিশের সাথে অনেকদিন যাবৎ আলোচনা চলছে।

পুরোবিশ্বে হাইতিতে অপহরণের হার সবচেয়ে বেশি, শক্তিশালী গ্যাং এর দাপটে সেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। এ বছরে যা আরও চরম রূপ ধারণ করে, এ বছরের অক্টোবর অবধি ৮০০ টি অপহরণের ঘটনা ঘটে হাইতিতে। হাইতির এই দলবদ্ধ অপহরণের ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আসছে বহুদিন ধরে।

Tags: অপহরণহাইতি
Previous Post

‘আপনাদের খারাপ দিন আসবে’, রাজ্যসভায় মেজাজ হারালেন জয়া

Next Post

ওমিক্রনে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

Next Post
COVID-19 testing in Bangladesh with healthcare workers in PPE. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রনে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

প্রিয়াঙ্কা ও নিক শপিংয়ে ব্যস্ত, ধৈর্য্য পরীক্ষা করছে প্রিয়াঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

শপিংয়ের ধৈর্য নেই প্রিয়াঙ্কার, বিপরীত নিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT