চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনাদের খারাপ দিন আসবে’, রাজ্যসভায় মেজাজ হারালেন জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
রাজ্যসভায় জয়া বক্তৃতা দিচ্ছেন, উত্তেজিত ও ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজ্যসভায় মেজাজ হারিয়েছেন ভারতীয় সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। সোমবার (২০ ডিসেম্বর) মাদকদ্রব্য সংক্রান্ত বিলের বিষয়ে আলোচনায় অংশ নেয়ার সময় সরকার পক্ষের এক সাংসদ জয়া বচ্চনের পরিবার নিয়ে মন্তব্য করেন। এতে ক্ষেপে যান জয়া।

পানামা পেপার্স কাণ্ডে ঐশ্বরিয়াকে তলবে যে তিনি অসন্তুষ্ট হয়েছেন, তা জয়ার বক্তব্য থেকেই স্পষ্ট। বিজেপি সাংসদ রাকেশ সিনহার এক মন্তব্যের জের ধরে তর্ক শুরু হয়।

জয়া বচ্চন রাকেশ সিনহার বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তখন সভাপতি ভুবনেশ্বর কালিথা বলেন, ‘লড়াই করার ইচ্ছা থাকলে এখানে নয়। আমি দুঃখিত, পরবর্তী বক্তাকে ডাকছি।’

এরপর জয়া বচ্চন বলেন, ‘তারা কীভাবে সংসদে বসে ব্যক্তিগত মন্তব্য করছেন? আপনাদের খারাপ দিন আসবে, আমি অভিশাপ দিচ্ছি।’

তবে পরে সংসদ থেকে বেরিয়ে জয়া বলেন, ‘ভিতরে আজ যা হয়েছে তা হওয়া উচিত ছিল না।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি কারও বিষয়ে কোনও ব্যক্তিগত মন্তব্য করতে চাই না। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং তাদের এই কথা বলা উচিত হয়নি।”

কর ফাঁকি দেওয়ার অভিযোগে পানামা পেপার্স কাণ্ডে ঐশ্বরিয়া রাই বচ্চন সহ প্রায় ৫০০ ভারতীয়র নাম রয়েছে তালিকায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ঐশ্বরিয়াকে নোটিস পাঠানো হয়।

Tags: ঐশ্বরিয়া বচ্চনজয়া বচ্চনপানামা পেপারসলিড বিনোদন
Previous Post

কানাডার ক্যুইবেকে আবারও লকডাউন

Next Post

নাটকীয়ভাবে হাইতি থেকে পালিয়ে এলো ১২ অপহৃত মার্কিন মিশনারি

Next Post
দলগত ছবি যেখানে বেশ কয়েকজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়ভাবে হাইতি থেকে পালিয়ে এলো ১২ অপহৃত মার্কিন মিশনারি

COVID-19 testing in Bangladesh with healthcare workers in PPE. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রনে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT