চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যুইবেকে আবারও লকডাউন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:32 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
ক্যুইবেকের বিমানবন্দরে যাত্রীরা লাইন ধরে চেক ইন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারকে রোধে কানাডার ক্যুইবেক প্রদেশে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধ করে দিয়েছে কানাডার ক্যুইবেকের জনস্বাস্থ্য কর্মকর্তারা। ২০ ডিসেম্বর সোমবার বিকাল ৫টা থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে।

কুইবেকে ২০ ডিসেম্বর সোমবার করোনাভাইরাসের রিপোর্টে বলা হয়েছে যে, গত ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৪,৫৭১ টি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা ২১টি বেড়েছে।

২০ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ক্যুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বলেন, মহামারী সংক্রান্ত পরিস্থিতি বর্তমানে গুরুতর। কমিউনিটির মধ্যে দ্রুত বিস্তারও আশঙ্কাজনক।বর্তমানে দ্রুত বিস্তারকারী ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে প্রতি দু’দিনে এর বিস্তার দ্বিগুণ হচ্ছে বলে মনে হচ্ছে। সরকারকে স্বাস্থ্য ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়া রোধ করতে পদক্ষেপ নিতেই হবে।

ক্রিশ্চিয়ান দুবে আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই সংকটের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি ভাল হচ্ছে না। হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির সংখ্যা আবার বেড়ে চলেছে।’

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বার, জিম, সিনেমা থিয়েটার, কনসার্টের স্থান এবং স্পা বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলিকে তাদের ধারন ক্ষমতার ৫০ শতাংশে কমাতে হবে এবং তাদের সময় সকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সীমাবদ্ধ করতে হবে। পেশাদার খেলাগুলো দর্শক ছাড়াই খেলতে হবে বলেও জানানো হয়।

অন্যদিকে অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের নতুন নির্দেশনা কার্যকর হয়ে গেছে। নতুন নির্দেশনা অনুসারে, ইনডোরে ১০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। অর্থ্যাৎ বাড়িতে ১০ জনের বেশি লোক নিয়ে কোনো ধরনের পার্টি করা যাবে না। শপিং মল, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টে ক্যাপাসিটির অর্ধেক লোককে ঢুকতে দেয়া যাবে।

কানাডার ফেডারেল সরকার জরুরি না হলে দেশের বাইরে কোথাও না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।

Tags: ওমিক্রন ভ্যারিয়েন্টকরোনাকানাডালকডাউন
Previous Post

ওমিক্রন থেকে রক্ষায় ছুটিতে ভ্রমণ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Next Post

‘আপনাদের খারাপ দিন আসবে’, রাজ্যসভায় মেজাজ হারালেন জয়া

Next Post
রাজ্যসভায় জয়া বক্তৃতা দিচ্ছেন, উত্তেজিত ও ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

'আপনাদের খারাপ দিন আসবে', রাজ্যসভায় মেজাজ হারালেন জয়া

দলগত ছবি যেখানে বেশ কয়েকজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়ভাবে হাইতি থেকে পালিয়ে এলো ১২ অপহৃত মার্কিন মিশনারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT