চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পর্যটক সেজে ইয়াবার বড় চালান পাচার, গ্রেপ্তার ৭

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:41 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in - সেমি লিড, কক্সবাজার
A A
পুলিশ ও বিজিবি সদস্যরা ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তারকৃতদের দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটক সেজে ইয়াবা পাচারকালে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ ইয়াবার বিশাল চালান জব্দ করেছে। ওই অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

রোববার সকাল পৌনে ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা পাচারে অভিযুক্ত ৭ যুবককে গ্রেপ্তার, একটি কার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলো: চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়াপাড়ার সুলতান আহমেদের ছেলে ওমর ফারুক (২৯) মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমেদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আবদু ছবুরের ছেলে মো. সজিব, মো. রাজু (২৭) ও মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান: আমাদের কাছে গোপন সংবাদে খবর আসে পর্যটকের ছলে ইয়াবার একটি বড় চালান উপকূলীয় মহাসড়ক দিয়ে চট্টগ্রামে পাচার হচ্ছে। এটি জানার পর একটি চৌকস টিম নিয়ে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর চেকপোস্ট বসানো হয়। এসময় সড়ক দিয়ে আসা একটি প্রাইভেট প্রিমিও কার, একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়৷ পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার পুটলি বের করা হয়। সেখানে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও বলেন: জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছেন উখিয়ার কোটবাজার হতে ক্রয় করা ইয়াবা প্রশাসনের চোখ ফাঁকি দিতে চকরিয়া-পেকুয়া উপকূলীয় মহাসড়ক ব্যবহার করে লোহাগড়ায় নেয়া হচ্ছিল। সেখানে পৌঁছানো গেলে তা পরে চাহিদামতো চট্টগ্রাম ও আশপাশ এলাকায় সরবরাহ করা হতো। তারা ইতোপূর্বেও পর্যটক সেজে সঙ্ঘবদ্ধভাবে ইয়াবার বেশ কয়েকটি বড় চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয়। দু’দিন আগে তারা পর্যটক সেজে কক্সবাজার গিয়েছিল।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান: এটি পেকুয়া থানা হওয়ার পর এ যাবতকালের জব্দ করা সর্ববৃহৎ মাদকের চালান। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। উখিয়ায় কারা তাদের পার্টনার তাদেরও সনাক্তকরণের কাজ চলছে।

Tags: ইয়াবাকক্সবাজারপুলিশ
Previous Post

জাবিতে একসঙ্গে ‘মিশন এক্সট্রিম’ দেখলেন ১৬০০ দর্শক

Next Post

দিয়াবাড়ি-আগারগাঁও রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

Next Post
দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলছে, শহরের মধ্যে ট্রেনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিয়াবাড়ি-আগারগাঁও রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

অস্ট্রিয়ায় করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার টিকা বাধ্যতামূলক করায় অস্ট্রিয়ায় বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT