চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 07, ডিসেম্বর 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা-সুইজারল্যান্ড-ইংল্যাণ্ডের মতো উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানো চলছেই। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্বীকার করলেন, এটা এখন একটা জাতীয় সমস্যার পর্যায়ে চলে গেছে। বিভিন্নভাবে চেষ্টা চলছে প্রকল্প বাস্তবায়নের সময় এবং ব্যয় বৃদ্ধির পুরনো অভ্যাস থেকে বের করে আনার, কিন্তু হচ্ছেনা।’

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ একটি মারাত্মক সমস্যা। অনেকে জমি দিতে চায় না। এটা চলমান সমস্যা। তারপরও প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। তবে প্রকল্প বাস্তবায়নে এমন দেরি শুধু বাংলাদেশে নয়, সুইজার‌ল্যান্ড-ইংল্যান্ডেও হয়।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বারবার প্রকল্প রিভিশন একটা রানিং সমস্যা, তাই সেটা নিয়ে আলোচনা হয়। দুর্নীতি যেমন একটা বড় সমস্যা, সবাই এটা নিয়ে চিন্তা করে, প্রকল্প বাস্তবায়ন তেমনি একটি সমস্যা। তবে কিছু কিছু ক্ষেত্রে বাস্তব কারণে প্রকল্পে একটু দেরি হয়। করোনা তেমনি একটি কারণ।’

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইসলামিক শিক্ষা দিতে হবে। যেনো যুবকরা জঙ্গিবাদে ঝুঁকে না পড়ে।’

তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে বেশি করে ধান চাষ করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে বৈঠকে ৭ হাজার ৪শ ৪৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়। গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

মঙ্গলবার এককভাবে সবচে বড় প্রকল্প ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধকরণ প্রকল্প, আড়াই হাজার কোটি টাকার। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন, বাকিগুলো বিভিন্ন মেয়াদে সময় এবং ব্যয় বৃদ্ধির জন্য উত্থাপিত হয়েছিল।

Tags: একনেক সভাপরিকল্পনামন্ত্রী
Previous Post

এমন ম্যাচেও হারের শঙ্কায় বাংলাদেশ

Next Post

থ্রিলার জার্নির গল্প নিয়ে রেদওয়ান রনির নতুন সিনেমা

Next Post
রেদওয়ান রনি নতুন সিনেমার প্রচার অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

থ্রিলার জার্নির গল্প নিয়ে রেদওয়ান রনির নতুন সিনেমা

নতুন গানের ভিডিওতে একজন গায়ক স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনার পর উড়ো ফোনে অস্থির ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT