চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ম্যাচেও হারের শঙ্কায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 07, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের কন্ডিশন কাজে লাগিয়ে অতীতে সাকিব-তাইজুল-মিরাজরা অবিস্মরণীয় কয়েকটি জয় উপহার দিয়েছেন। স্পিন ত্রয়ী এবার নির্বিষ। পাকিস্তানের আনকোরা দুই স্পিনার সেখানে বাংলাদেশকে রেখেছেন প্রচণ্ড চাপে। টাইগারদের চেনা ভেন্যুতে একপ্রান্তে রাজ করছেন সাজিদ খান, অন্যপাশ থেকে চাপ প্রয়োগ করছেন ‍নুমান আলি।

যে টেস্টে গত দু’দিন রাজত্ব করেছে বৃষ্টি। ম্যাড়মেড়ে সেই ম্যাচ জমে উঠেছে চতুর্থ দিন মাঠে খেলা গড়াতেই। ৪ উইকেটে তিনশ ছুঁয়ে ইনিংস ঘোষণার পর বাংলাদেশকে ফলো-অনের শঙ্কায় রেখেছে পাকিস্তান। বৃষ্টি আর আলোর স্বল্পতায় টেস্ট ম্যাচটির দৈর্ঘ্য ছোট হয়ে এলেও স্বাগতিকদের হারের শঙ্কা রয়ে গেছে।

৭৬ রানে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট। ফলো-অন এড়াতে করতে হবে আরও ২৫ রান। সাকিব আল হাসান ২৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করায় কিছুটা আশা আছে প্রথম ইনিংস একশ পেরোনোর।

অভিজ্ঞতার দিক দিয়ে সাকিব-তাইজুল-মিরাজরা এগিয়ে, সেখানে আনকোরা দুই স্পিনার নিয়ে টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান। অফস্পিনার সাজিদের শিকার ৬ উইকেট। অপর উইকেটটি বাঁহাতি স্পিনার নুমানের।

পেসারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি করেছেন শুধু প্রথম ওভারটি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ফ্লাডলাইটে হয়েছে পুরো দিনের খেলা। আলো কম থাকায় পেসারদের বল না করার অনুরোধ জানান আম্পায়াররা। একটি ওভার ছাড়া পেসার আক্রমণে আনেনি সফরকারী অধিনায়ক বাবর আজম।

দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে আসেন টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝে আশা জাগানিয়া ৩০ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত। কথা বলেন উইকেট-রান নিয়ে।

‘উইকেট কঠিন ছিল। এখানে ৪ উইকেটে ৩০০ রান করার মতো না। আমাদের বোলিং ভালো হয়নি। ব্যাটিংয়ে আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আজ হয়নি। পরের ইনিংসে ভালো করতে হবে ম্যাচ বাঁচাতে হলে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন। মিরপুরে শেষ টেস্টে অবশ্য তিনি দলের সঙ্গে ড্রেসিংরুমে ছিলেন না। তবে মিরপুরে এসেই খেলায় চোখ রেখেছেন। পাকিস্তানের স্পিনে নখদন্তহীন ব্যাটিং হতাশ করেছে তাকে।

‘কেনো এমন হল জানি না। অধৈর্য ব্যাপারটা ছিল, টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায় সেরকম ব্যাটিং করিনি আমরা। কেনো এই ব্যাপারটা হচ্ছে সেটা চিন্তার বিষয়। উইকেটে স্পিন হচ্ছিল এবং ওরা ভালো স্পিনও করেছে, কিন্তু কোয়ালিটি স্পিন খেলার সামর্থ্য আমাদের আছে।’

‘হয়নি কেনো বা এত তাড়াহুড়ো কেনো সেটা জানি না, আমরা তো জানি যে আজ সারাদিন ব্যাটিং করার ছিল, কালকের দিনটায় টেস্ট শেষ হবে। চারটা-সাড়ে চারটা সেশন হয়তবা। পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে আজহার আলি যেভাবে লম্বা সময় ব্যাট করল, সেখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত ছিল।’

Tags: জয়ঢাকা টেস্টতাইজুলতাসকিনবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টসসাদমান
Previous Post

ডা. মুরাদকে অব্যাহতির সুপারিশ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ

Next Post

‘উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয়’

Next Post
বাংলাদেশের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয়’

রেদওয়ান রনি নতুন সিনেমার প্রচার অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

থ্রিলার জার্নির গল্প নিয়ে রেদওয়ান রনির নতুন সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT