চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল খুঁজে হয়রান ‘তারকা-জটের’ পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 05, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেন্সেঁর বিপক্ষে হারতেই বসেছিল তারকা ঠাসা পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজমের শোধ তুলতে নাভিশ্বাস উঠে গিয়েছিল মেসি-এমবাপেদের। শেষঅবধি হারতে হয়নি। জয়ও তোলা সম্ভব হয়নি। উইনালডামের গোলে পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে হয়েছে লিগ ওয়ানের শীর্ষে থাকা মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।

শনিবার রাতে লেন্সেঁর মাঠ স্টেড বোলার্ট-ডেলিলিস থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে পিএসজি। টানা দুই লিগ ম্যাচে জয়হীন থাকল প্যারিস জায়ান্টরা। আগের ম্যাচে ঘরের মাঠে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল লা প্যারিসিয়ানরা।

লেন্সেঁর মাঠে ম্যাচজুড়ে ফিনিশিংয়ে বিবর্ণ ছিলেন ইকার্দি-ডি মারিয়া-মেসিরা। চোটের কারণে ছিলেন না নেইমার। কাইলিয়ান এমবাপেকে খেলানো হয়েছে ৭০ মিনিট থেকে। প্রায় দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখেও গোলের উদ্দেশ্যে কেবল ১০টি শট নিতে পেরেছে পিএসজি, লক্ষ্যে ছিল যার ৬টি। বল দখলে পিছিয়ে থাকা লেন্সঁ সেখানে ১৫ শটের ৭টি রেখেছে লক্ষ্যে।

ঘরের মাঠে শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লেন্সেঁর। বক্সের ভেতর থেকে নেয়া জোনাথনের শট পোস্টের উপর দিয়ে যাওয়ায় হতাশ হতে হয়। স্বাগতিক অতিথি গোলরক্ষক কেইলর নাভাসের ভালোই পরীক্ষা নিয়েছে এদিন। প্রথমার্ধে ছয় মিনিটের ব্যবধানে নাভাস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনটি দুর্দান্ত আক্রমণের মুখে। ডান দিকে ঝাঁপিয়ে জোনাথনের ফ্রি-কিক ঠেকিয়ে জাল অক্ষত রেখেছেন।

বিরতির আগে দুবার সুযোগ তৈরি করতে পারলেও শেষটা ভালো করতে পারেনি পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির ক্রস দারুণভাবে ঠেকিয়ে বিপদ কাটান স্বাগতিক গোলরক্ষক।

গোলশূন্য প্রথমার্ধের পর আক্রমণের ধার বাড়ায় দুদলই। প্রতিপক্ষের রক্ষণ তটস্থ রাখতে যদিও খুব একটা সাবলীল ছিল না পিএসজি। ৬২ মিনিটে উল্টো গোল হজম করে বসে তারা। ম্যাচজুড়ে দুর্দান্ত সব সেভ করা নাভাসের গ্লাভস ফসকে যায় সিকো ফোফানার শট।

ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ এসেছিল লেন্সেঁর। পেরেইরো কস্টার বুদ্ধিদীপ্ত টোকা নাভাসকে এড়িয়ে গেলেও পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ায় সে যাত্রায় রক্ষা মেলে।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট থাকতে বদলি হিসেবে এমবাপে ও উইনালডামকে পাঠান পচেত্তিনো। তাদের নৈপুণ্যেই সমতায় ফেরে সফরকারীরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফরাসি সেনসেশন এমবাপের বাড়ানো ক্রসে মাথা ছুঁয়ে এক পয়েন্টের যোগান দেন ডাচ মিডফিল্ডার উইনালডাম। মেলে ড্র।

পয়েন্ট ভাগাভাগি পও লিগ টেবিলের শীর্ষেই থাকছে পিএসজি, ১৭ ম্যাচে ১৩ জয়, ৩ ড্র আর ১ হারে ৪২ পয়েন্ট প্যারিসের ক্লাবটির। দুইয়ে ১৬ ম্যাচে ৮ জয়, ৫ ড্র আর ৩ হারে ২৯ পয়েন্টের অলিম্পিক মার্শেই।

Tags: এমবাপেপচেত্তিনোপিএসজিমেসিলিড ওয়ানলিড স্পোর্টসলেন্সঁ
Previous Post

জেদ্দা কনস্যুলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Next Post

আমাদের নিত্যদিনের সঙ্গী ফেসবুক

Next Post
ফেসবুকের লোগো সহ কীবোর্ডের উপর ব্লক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের নিত্যদিনের সঙ্গী ফেসবুক

বাইডেন ও পুতিনের মধ্যে ভিডিও কলে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও কলে কথা বলবেন বাইডেন-পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT