চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের নিত্যদিনের সঙ্গী ফেসবুক

নাফিজ ইয়াকিন রাজিন by নাফিজ ইয়াকিন রাজিন
12:17 অপরাহ্ন 05, ডিসেম্বর 2021
in মতামত
A A
ফেসবুকের লোগো সহ কীবোর্ডের উপর ব্লক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক এখন আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্টে জড়িত। ডিজিটাল প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রায় সবাই এখন ফেসবুকের আকাশী নীল জগতে আবদ্ধ। নানা ইতিবাচক দিকের পাশাপাশি এর নেতিবাচক দিকের সংখ্যাও কম নয়।

অনেক ক্ষেত্রেই দেখা যায় বাস্তব জীবনের ব্যক্তির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তির আকাশ-পাতাল তফাৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি যতটা বহির্মুখী, বাস্তবে ঠিক ততটাই অন্তর্মুখী। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রায়ই ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকে আবার জ্ঞানশূন্য হওয়া সত্ত্বেও প্রায় প্রতিটি ট্রেন্ডিং ইস্যু নিয়েই জ্ঞানগর্ভ বক্তব্য জানিয়ে দেন, যে ব্যাপারে হয়তো তার কোনো জ্ঞানই নেই। ফলে গুজব, ভুল ব্যাখ্যাসহ নানা মিসইনফরমেশন সমাজে ছড়িয়ে পড়ে, যার ভুক্তভোগী দিনশেষে হয় সমাজই।

এছাড়াও ফেসবুক ব্যবহার করে বিভিন্ন মতবাদ ছড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। ফেসবুক যেহেতু ফিল্টার বাবলের মধ্যে দিয়ে ফেসবুক ব্যবহারকারীদেরকে আটকে রাখার চেষ্টা করে, ফলে ফেসবুক একজন ব্যবহারকারীর সামনে ঠিক সে ধরনের কন্টেন্টই আনতে থাকে, যা তার মতাদর্শের সাথে খাপ খায়। ফলে ব্যক্তি মনে করতে থাকে যে তার মতাদর্শই সঠিক, অন্য মতাদর্শের প্রভাব সম্পর্কে ন্যুনতম জ্ঞান না রেখে। ফলে ভিন্ন মতাদর্শকে শ্রদ্ধা বা সম্মান রাখার চর্চা দিনদিন কমে আসছে, আর ক্রমেই সমাজে পোলারাইজেশন ঘটছে এবং সহিষ্ণুতা কমছে।

এছাড়াও ফেসবুকে মিম, ফানি ভিডিও কিংবা সারফেস লেভেলের বিনোদন নিয়ে পড়ে থাকায় মানুষের মধ্যে গভীর চিন্তা-ভাবনা করার ক্ষমতা কমে আসছে। অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ায় মানুষ তাদের মনোযোগ ধরে রাখতে পারছে না, যা আদতে সামগ্রিক সমাজকেই ক্ষতি করছে।  রাজনীতি-অর্থনীতি থেকে শুরু অন্যান্য গভীরতর বিষয় সম্পর্কে জানাশোনা না থাকায় ব্যক্তিত্বের ওপরেও সেই ছাপ পড়ে।

কেবল এগুলোই নয়, ফেসবুকে ভাইরাল হওয়ার চেষ্টা, অন্যদের তুলনায় রিঅ্যাকশন কম পাওয়ায় মানসিক অসন্তুষ্টি, অন্যদের ফেসবুকে শেয়ার করা ছবি দেখে তাদের বাস্তব জীবন ও সোশ্যাল মিডিয়ার জীবন এক করে ফেলে হতাশায় ডুবে যাওয়াসহ নানা ক্ষতিকারক দিক রয়েছে।

যোগাযোগ অনেক সহজ ও সস্তা করার পাশাপাশি ব্যবসা করার সুযোগ তৈরিসহ নানা ইতিবাচক দিক থাকলেও সামগ্রিক সমাজের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের যে নেতিবাচক প্রভাব রয়েছে, তাকে উপেক্ষা করা যায় না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ফেসবুক
Previous Post

গোল খুঁজে হয়রান ‘তারকা-জটের’ পিএসজি

Next Post

ভিডিও কলে কথা বলবেন বাইডেন-পুতিন

Next Post
বাইডেন ও পুতিনের মধ্যে ভিডিও কলে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও কলে কথা বলবেন বাইডেন-পুতিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT