চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের ৫ উইকেটে চালকের আসনে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 28, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেটের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনের ধারাবাহিকতা পরের সেশনেও ধরে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এনেছে আরও বড় সাফল্য। পথের কাঁটা হয়ে ওঠা সেঞ্চুরিয়ান আবিদ আলিকে সাজঘরে পাঠানোর কাজটা করেছেন তাইজুল। ফিরিয়েছেন হাসান আলিকেও।

তাইজুলের যেটি পঞ্চম উইকেট। টেস্টে অষ্টমবার ইনিংসে ৫ উইকেট তার। তার আগে ইবাদত হোসেন এলবিডব্লিউয়ে ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ানকে। আবিদ ১৩৩ ও রিজওয়ান ৫ রান করে আউট হন।

তৃতীয় দিনের সকাল থেকেই অবশ্য দারুণ বল করছে স্বাগতিকরা। তাইজুল ইসলামের জোড়া শিকারের পর মেহেদী হাসান মিরাজের আঘাত স্বস্তি এনে দেয় লাঞ্চের আগেই।

পথের কাঁটা হয়ে টিকে ছিলেন আবিদ। ২০৯ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি। ফিফটি ছুঁয়েছিলেন ৮৪ বলে। শেষপর্যন্ত ২৮২ বলের ইনিংসটি থামে ১৩৩ রানে, ১২ চারের পিঠে যাতে ২ ছয়ের মার।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০৩ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ৭ উইকেটে ২২৯ রানে পৌঁছে গেছে।

চালকের আসনে থাকা বাংলাদেশ এখনও এগিয়ে ১০১ রানে।

আগে ১০ রান করে মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। স্বাগতিক অফস্পিনার দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে বোল্ড করেন তাকে।

পরে তাইজুল পান তৃতীয় শিকারের দেখা। ফাওয়াদ আলমকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন টাইগারদের বাঁহাতি স্পিনার।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের দুই সেশনে উইকেট তুলতে না পারার গেরো রোববার সকালে টপাটপ দুই উইকেট তুলে কাটান তাইজুল। জোড়া সাফল্যে নতুন দিনের সূচনা করে দেন বাংলাদেশকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন তাইজুল। ৫২ রানে ফিরেছেন পাকিস্তান ওপেনার। পরের বলেই আজহার আলিকে রানের খাতা খুলতে দেননি টাইগার স্পিনার, হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে এলবিডব্লিউ করেন আজহারকে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করে অলআউট হয়। লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রান করেন। হাসান আলি নেন ৫ উইকেট।

Tags: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুললিড স্পোর্টস
Previous Post

বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

Next Post

নোয়াখালীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Next Post
নোয়াখালীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাতাসের দিক নির্দেশক ও আকাশে ক্লাউডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩ দিনে সাগরে লঘুচাপের সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT