চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 28, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় এগারোটি খাতের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বিশ্বে এ দেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে এবং বিনিয়োগ আকর্ষণ করবে।

রোববার সকালে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারতসহ পনেরটি দেশের প্রায় আড়াই হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। উদ্বোধনীতে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে অবকাঠামোগত সব ধরনের নীতিগত সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

‘শুধু দক্ষিণ এশিয়ায়ই নয়, বিশ্বের জন্য উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। যেখানে বড় বড় দেশ কোভিডপরবর্তী সময়ে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, সেখানে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি একশটি অর্থনৈতিক অঞ্চল, বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নয়ন- সব দিক থেকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ জনসম্পদ গড়ে তোলা এবং ভৌগলিক অবস্থানের কারণে গত এক দশকে দেশের গুরুত্ব বেড়েছে।

শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা দীর্ঘ সোয়া দু’শো বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে বাঙালি জাতিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় একটা মালবাহী জাহাজও ছিল না, সকল যোগাযোগ অবকাঠামো ছিল ধ্বংস্তুপ, বৈদেশিক মুদ্রা ও গোল্ড রিজার্ভ ছিল না। শূন্য হাতেই ‘সোনার বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সংগ্রামে নেমেছিলেন। তিনি সকল কল-কারখানা জাতীয়করণ করে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করে বিনিয়োগ-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করেছেন।

‘মানুষের ভাগ্যোন্নয়নের জন্য প্রাকৃতিক গ্যাস আহরণ করে সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। তার লক্ষ্য ছিল কৃষক অল্পদামে সার পাবে, বেশি ফসল উৎপাদন করবে, খাদ্য নিরাপত্তা অর্জিত হবে, উদ্বৃত্ত খাদ্য ও সার বিদেশেও রফতানি করা যাবে। তার উন্নয়ন দর্শনের মূলেই ছিল দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং মানব সম্পদের উন্নয়ন। যদি বাংলাদেশের সম্পদ আমরা ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশ যে সোনার বাংলাদেশ হবে, সে বিষয়ে আমার কোন সন্দেহ নাই।’

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনকে সামনে রেখে আন্তর্জাতিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিনিয়োগ সম্মেলন
Previous Post

‘অন্তিম’র হলে আতশবাজি, বিরক্ত সালমান

Next Post

তাইজুলের ৫ উইকেটে চালকের আসনে টাইগাররা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেটের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুলের ৫ উইকেটে চালকের আসনে টাইগাররা

নোয়াখালীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT