চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার নতুন সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 14, নভেম্বর 2021
in বিনোদন
A A
মান্নার ছবি, তিনি একটি শহুরে পটভূমিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন সুপারস্টার চিত্রনায়ক মান্না। তার মৃত্যুর এতবছর পরে এসেও মুক্তি পেতে যাচ্ছে এই নায়কের সর্বশেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, এটি মান্না অভিনীত সর্বশেষ ও নতুন সিনেমা। সেন্সর বোর্ড সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। পরিচালক বলেন, মান্না মারা যাওয়ার আগে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি দৃশ্য বাদে তিনি বাকি সব কাজ শেষ করেছিলেন। ওই একটি দৃশ্য দেশের বাইরে থেকে ফিরে করে দিতে চেয়েছিলেন। দৃশ্যটি শেষ না করেই তিনি মারা যান। ওই দৃশ্যটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। পরে সেই দৃশ্য অন্যভাবে শেষ করি।

পরিচালক বলেন, ২০১০ সালের দিকে পুরো কাজ শেষ করে সেন্সরে সিনেমাটি জমা দেই। তখন সিনেমার নাম ছিল ‘লীলামন্থন’।

‘তৎকালীন সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্রও দেয়। যেহেতু মুক্তিযুদ্ধের সিনেমা তাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধি সিনেমাটি দেখে তিন জায়গায় সংশোধন দিয়েছিলেন এবং মন্ত্রণালয় থেকে চিঠি দেয়ার কথা ছিল। তিনমাস পরে মন্ত্রণালয়ে জটিলতায় তৈরি হলে সিনেমাটি আটকে যায়। পরবর্তীতে আমরা আপিল বিভাগের মাধ্যমে সেন্সর থেকে ছাড়পত্র নেই। ‘লীলামন্থন’ নাম বদলে রাখা হয়েছে ‘জীবন যন্ত্রণা’। প্রযোজক চাইছেন, ডিসেম্বর মাসেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে।’

খোরশেদ আলম খসরুর প্রযোজনায় প্রয়াত নায়ক মান্না ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন মৌসুম, পপি, আলীরাজ, মিশা সওদাগর। মুক্তিযুদ্ধ ও তৎকালীন যৌনপল্লীর বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মান্না চলে যাওয়ার কারণে এতে নতুন করে দুটি চরিত্র যুক্ত করা হয়।

পরিচালক জাহিদ হোসেন বলেন, মান্নার শূন্যতার ফলে বাপ্পারাজ ও দীঘিকে নতুন করে সিনেমায় যুক্ত করা হয়। গল্পকে কিছুটা সংস্কার করেই প্রযোজকের ডিম্যান্ড অনুযায়ী বাপ্পারাজ-দীঘিকে নেয়া হয়। সিনেমা দেখলে বোঝা যাবে না যে তাদের পরে সংস্কার করে যুক্ত করা। মান্নার সবগুলো সিনেমা দেখেছি। তার ক্যারিয়ারে অন্যতম একটি সেরা সিনেমা হতো ‘জীবন যন্ত্রণা’।

প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, যেহেতু মান্না অভিনীত এই সিনেমাটি মুক্তিযুদ্ধের তাই বিজয় দিবস, মাতৃভাষা দিবস অথবা স্বাধীনতা দিবস যেকোনো দেশাত্মবোধক দিবসে মুক্তি দিতে চাই।

Tags: চিত্রনায়ক মান্নাপপিমৌসুমিমৌসুমীলিড বিনোদন
Previous Post

আশরাফুলকে সতর্ক করল বিসিবি

Next Post

‘এই বিবাহ বিচ্ছেদ আমার জীবনে অন্যতম ক্ষতি’

Next Post
আনন্দিত ব্যক্তি, পেছনে সবুজ গাছ ও কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

'এই বিবাহ বিচ্ছেদ আমার জীবনে অন্যতম ক্ষতি'

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ৪, শনাক্ত ২২৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT