চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলকে সতর্ক করল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 14, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আশরাফুল ক্রিকেট মাঠে বল হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগে মোহাম্মদ আশরাফুলের একটি ডেলিভারি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এজন্য তাকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোলিং করতে বাধা নেই বরিশালের এই অফস্পিনারের।

বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ নাসু চ্যানেল আই অনলাইনকে বলেন,‘আশরাফুলের একটি বলে সন্দেহ পোষণ করেন আম্পায়ার। তাকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তী ম্যাচে যখন বল করবেন তখন তাকে পর্যবেক্ষণ করা হবে।’

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে আশরাফুলের একটি ডেলিভারি নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান আম্পায়ার। বোলিং করতে বাধা না থাকলেও রোববার শুরু হওয়া লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে বল হাতে নেননি আশরাফুল।

মূল কাজ ব্যাটিং হলেও চলতি লিগে ব্যাটের চেয়ে বল হাতে ভালো করছিলেন আশরাফুল। দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ নেন ৫ উইকেট। পরের ইনিংসে নেন আরও দুটি উইকেট।

ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না। আজ পঞ্চম রাউন্ডের প্রথম ইনিংসে বরিশালের ওপেনার আউট হয়েছেন মাত্র ৩ রান করে। ৮ ইনিংসে তার রান মাত্র ১৩৬। যার মধ্যে ফিফটি রয়েছে একটি।

Tags: জাতীয় লিগবোলিং অ্যাকশনমোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
Previous Post

নির্বাচন এখন আইসিইউতেঃ মাহবুব তালুকদার

Next Post

মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার নতুন সিনেমা

Next Post
মান্নার ছবি, তিনি একটি শহুরে পটভূমিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার নতুন সিনেমা

আনন্দিত ব্যক্তি, পেছনে সবুজ গাছ ও কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

'এই বিবাহ বিচ্ছেদ আমার জীবনে অন্যতম ক্ষতি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT