চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানি হেইস্ট’র হিন্দি সংস্করণে ‘প্রফেসর’ হচ্ছেন অর্জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 13, নভেম্বর 2021
in বিনোদন
A A
অর্জুনের ছবি ও একটি মুখোশের ছবি, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের সবচাইতে জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর একটি ‘মানি হেইস্ট’। যার স্প্যানিশ নাম (কাসা দে লা পাপেল)। গেল বছর থেকেই জনপ্রিয় এই ওয়েব সিরিজের হিন্দি সংস্করণ নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। সম্প্রতি সেই জল্পনা যেন একদম তুঙ্গে!

বিশেষ করে আলভারো মর্তে অর্থাৎ প্রফেসর এর চরিত্রটি কিন্তু জায়গা করে নিয়েছেন সকলের মনে। আর সেই চরিত্রে যদি এবার পর্দায় দেখা যায় অর্জুন রামপালকে তবে কেমন হবে একবার ভাবুন তো!

পিঙ্কভিলা বলছে, আব্বাস মাস্তানের পরিচালনায় এবার ‘মানি হেইস্ট’ এর অনুকরণে হিন্দি ছবি আসতে চলেছে। যেখানে প্রফেসরের ভূমিকায় অভিনয় করছেন অর্জুন রামপাল। আসন্ন সেই সিনেমার নাম হতে যাচ্ছে ‘থ্রি মানকিস’।

এছাড়াও বাকি তিনজনের চরিত্র নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও, এটুকু জানা গেছে গল্পের প্লট নিয়ে থাকছে বেজায় উন্মাদনা! ‘মানি হেইস্ট’ এর অনুকরণে হলেও সিনেমাটিতে মৌলিকতার কোনো কমতি থাকবে না বলে জানিয়েছেন নির্মাতা।

বরাবরই আব্বাস মাস্তান থ্রিলার ছবি বানাতে ভালবাসেন। সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরের এই সিরিজকে যদি সে নিজের মত করে ভেবে নিয়ে এটিকে নতুন রূপদান করেন তবে সেটি যে অবশ্যই খারাপ কিছু হবে না, তা আর বলার অপেক্ষা রাখে না।

সুতরাং এবার যে একেবারেই ধরা ছোঁয়ার বাহিরে কিছু আসতে চলেছে এই নিয়ে একেবারেই সন্দেহ নেই কারোর। জানা গেছে, সিনেমার শুটিং মুম্বাই ছাড়াও একাধিক জায়গায় হবে। এর মুক্তির সম্ভাবনা আগামী বছরের শেষের দিকে।

Tags: অভিনয়অর্জুন রামপালবলিউডমানি হেইস্টসিনেমা
Previous Post

সংসদের ১৫তম অধিবেশন শুরু আগামীকাল

Next Post

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল

Next Post
এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মনোযোগীভাবে লিখতে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল

কৃষকরা আমন ধান ঘরে তুলছেন, ধান কাটা ও সংগ্রহের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT