চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদের ১৫তম অধিবেশন শুরু আগামীকাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 13, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৪টায় শুরু হচ্ছে। গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহবান করা হয়েছে। ফলে এ অধিবেশন আগামীকাল শুরু হয়ে মাঝে মূলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত  চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।

এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে মিডিয়া কর্মীদের অধিবেশন কাভার করতে হবে। গত প্রায় দু’বছর এ ব্যবস্থাপনায় গণমাধ্যম কর্মীরা অধিবেশন কাভার করছেন।

সংসদ সচিবালয় জানায়, এবারো করোনাকালীন সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।

গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া  অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। ওই অধিবেশনে ৯ টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩২টি নোটিশ পাওয়া যায়।

Tags: জাতীয় সংসদসংসদ অধিবেশন
Previous Post

চোখের চাহনিতে সব বললেন সুস্মিতা

Next Post

‘মানি হেইস্ট’র হিন্দি সংস্করণে ‘প্রফেসর’ হচ্ছেন অর্জুন

Next Post
অর্জুনের ছবি ও একটি মুখোশের ছবি, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'মানি হেইস্ট'র হিন্দি সংস্করণে 'প্রফেসর' হচ্ছেন অর্জুন

এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মনোযোগীভাবে লিখতে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT