চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বছর পর নির্মাণে ফিরলেন জহির খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 04, নভেম্বর 2021
in বিনোদন
A A
জহির খান ও তার স্ত্রী হাসিমুখে একসঙ্গে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা আবাসিক রাত, চায়না ফনিক্স, বিবাহ বটিকা, দ্য উইক, স্বপ্নের ফুল, রিপ্রেজেন্টেটিভ, লগ ইন লগ আউট, নিঃশব্দ আততায়ী’র মতো বেশকিছু দর্শকপ্রিয় নাটক বানিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন কবি ও নির্মাতা জহির খান। কিন্তু ২০১৫ সালের পর থেকেই আর নাটক নির্মাণে তাকে পাওয়া যায়নি। আশার খবর হচ্ছে, শিগগির টেলিভিশনের জন্য নতুন কাজ নিয়ে আসছেন এই নির্মাতা।

২০১৫ সালে সর্বশেষ ‘হু অ্যাম আই?’ নামে সাহিত্য নির্ভর একটি গল্পে নাটক নির্মাণ করেছিলেন জহির খান। সেই নাটকে আহমেদ রুবেল ছিলেন লেখক চরিত্রে। রাইটার ব্লকে পড়া একজন লেখকের গল্প দেখানো হয়েছিলো নাটকটিতে। সেসময় অনেকেই এটি পছন্দ করেন। তারপরও কেন নির্মাণ থেকে দূরে ছিলেন এই নির্মাতা?

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে জহির খান জানান, ‘আসলে নির্মাণ থেকে দূরে ছিলাম না, গত ৬ বছরে কম বেশি কাজ করেছি। ডকুমেন্টারির কাজ করেছি, নাটক নির্মাণের সাথে কিছুটা দূরত্ব তৈরী হয়েছিলো বটে, তাছাড়া ব্যক্তিগত কিছু কারণেও এরকমটা হয়েছিলো। তবে এখন আমি নিয়মিত নাটক নির্মাণ করবো।’

বাংলাদেশের শহরে রাইডার ও পথচারীদের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ মাঝখানে ছয় বছর নেই, ফিরে এসে ছেড়ে যাওয়া জায়গা কি পাওয়া যায়? এমন প্রশ্নে জহির খান বলেন, ‘ছেড়ে যাইনি। নাটক বানাইনি, কিন্তু এই অঙ্গনের সাথে নিয়মিত যোগাযোগটা ছিলো। ফলে ছয় বছর পরে ফিরে এলেও খুব একটা বেগ পেতে হচ্ছে না।’

কী ধরনের কাজ দিয়ে ‘কামব্যাক’ করছেন জহির খান? জানালেন, আমার নতুন টিভি ফিকশনটির নাম ‘নীলার লাল শাড়ি’। তারেক মাহমুদের রচনায় টেলিছবির চিত্রনাট্যও আমার। আগামি ১০ নভেম্বর দুপুর ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় এটি দেখতে পারবেন দর্শক।

নির্মাতা জানান, অক্টোবরের ২৭ ও ২৮ তারিখে উত্তরার আনন্দবাড়িতে ‘নীলার লাল শাড়ি’র শুটিং সম্পন্ন করেছি। এতে একটি গানও দেখতে পারবেন দর্শক। সেহাঙ্গল বিপ্লবের কথা ও এ আর সারোয়ারের সুরে গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া ও আমিনুল ইসলাম।

‘নীলার লাল শাড়ি’ টেলিছবির একটি দৃশ্য

টেলিছবির গল্প নিয়ে জহির খান বলেন, আমি বরাবরই সাহিত্য নির্ভর গল্প নিয়ে কাজ করেছি। তবে এই গল্পটি একটু অন্য ধরনের। মূলত নাতনিকে দেয়া দাদীর একটি শাড়িকে ঘিরেই টেলিছবির গল্প। যে শাড়িটি উপহার হিসেবে নাতনির কাছে দেয়ার মাসখানেক পরেই দাদী মারা যান। তার ক’দিন পর সেই শাড়িটিও বাড়ির ছাদ থেকে উধাও হয়। দাদীর দেয়া শাড়িটি খুঁজতে নানা কৌশল অবলম্বন করে নাতনি। হাসি আর মজারছলে গল্প এগিয়ে যাবে।

এতে নাতনির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। এছাড়াও আরো অভিনয় করেছেন, গোলাম কিবরিয়া তানভীর, আবদুল্লাহ রানা, ইশরাত জাহান, আহমেদ জিসান, সাহেলা আক্তার, মো. শামীম, লাভলী আক্তার, নাসিক মাহি প্রমুখ।

Tags: অভিনয়চ্যানেল আইজহির খানলিড বিনোদনসিনেমা
Previous Post

ইউপি নির্বাচন: রাঙ্গামাটিতে উৎসবের বদলে আতঙ্ক

Next Post

‘মকিম-ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকরে আইনের ব্যত্যয় ঘটেনি’

Next Post
প্রফুল্ল প্যাটেল, একজন বিশিষ্ট ব্যক্তি, সাদা পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মকিম-ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকরে আইনের ব্যত্যয় ঘটেনি’

নিউইয়র্কে চ্যানেল আই অনলাইন অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ নভেম্বর নিউইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT