চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মকিম-ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকরে আইনের ব্যত্যয় ঘটেনি’

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
5:10 অপরাহ্ন 04, নভেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
প্রফুল্ল প্যাটেল, একজন বিশিষ্ট ব্যক্তি, সাদা পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ আদালতে আপিল খারিজ এবং রাষ্ট্রপতির কাছে করা প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ার পরই স্বাভাবিকভাবে মকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন: এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় মকিম ও ঝড়ুর আপিলটি শুনানির জন্য আসার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের বলেন: আমি খোজ নিয়ে দেখলাম আসামি মকিম ও ঝড়ু জেলখানা থেকে যে আপিল করেছিলেন সেটি ছিল জেল আপিল। তিনজন বিচারপতি শুনানি করে সে জেল আপিল ১৫ নভেম্বর ২০১৬ তারিখে রায়ের মাধ্যমে খারিজ করে দেন। কিন্তু আসামিরা আর একটি (নিয়মিত) আপিল করেন, যেটি গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। যেহেতু এই আপিলটি আলাদাভাবে করা হয়েছে একসাথে ট্যাগ করা হয়নি, এই কারণে এটি রয়ে গেছে।

তবে অ্যাটর্নি জেনারেল বলেন: আসামি পক্ষের আইনজীবীদের উচিত ছিল দুটি আপিল একসঙ্গে শুনানি করা বা আদালতের দৃষ্টিতে নিয়ে আসা। যেহেতু তারা আদালতের দৃষ্টিতে আনেননি, তাই যে জেল আপিলটি এসেছিল তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হয়ে (ডিসমিসড) খারিজ হয়েছে। বিচার তো হয়ে গিয়েছে। আদালতে তাদের আইনজীবীরা শুনানি করেছেন। আদালত সব কিছু শুনে বিচার করে (জেল আপিল) খারিজ করে দিয়েছেন। পরে আসামিরা রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষার আবেদন করলে সেটিও খারিজ (ডিসমিসড) হয়েছে। আপিল এবং প্রাণ ভিক্ষার আবেদন খারিজ হওয়ার পরেই স্বাভাবিকভাবে আসামিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৪ সালের ২৮ জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মো. মনোয়ার হোসেন খুন হন। ওই ঘটনায় তার চাচাতো ভাই মো. অহিমউদ্দিন বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সেই মামলায় ২০০৮ সালের ১৭ এপ্রিল তিনজনকে  মৃত্যুদণ্ড, দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামিদের খালাস দিয়ে রায় দেন চুয়াডাঙ্গার আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: আবুল কালাম আজাদ, মোকিম ও ঝড়ু। পরবর্তীতে বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও আসামিদের ডেথ রেফারেন্স শুনানি নিয়ে হাইকোর্ট মোকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৩ সালের ৭ জুলাই ও ৮ জুলাই রায় ঘোষণা করেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরে মোকিম ও ঝড়ু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল ও জেল আপিল করেন। সম্প্রতি মোকিম ও ঝড়ুর আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। যেটি গতকালের কার্যতালিকার ১১ নম্বরে শুনানির জন্য ছিল।

এ বিষয়ে গতকাল আসামি পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির গণমাধ্যমের কাছে দাবী করেন যে, ‘আপিল নিষ্পত্তির আগেই মোকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ পরবর্তীতে এই সংবাদ প্রকাশ হলে আলোচনার ঝড় ওঠে।

একপর্যায়ে যশোরের কারা কর্তৃপক্ষ গতকাল রাতে গণমাধ্যমকে বলেন, সব আইন মেনেই ২০১৭ সালের ১৬ নভেম্বর যশোর কারাগারে মোকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

Tags: অ্যাটর্নি জেনারেলমৃত্যুদণ্ড
Previous Post

৬ বছর পর নির্মাণে ফিরলেন জহির খান

Next Post

১৪ নভেম্বর নিউইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আসর

Next Post
নিউইয়র্কে চ্যানেল আই অনলাইন অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ নভেম্বর নিউইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আসর

শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের দৃশ্য, জলাশয়ে বিসর্জন দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এ দেশ আমাদের সবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT