চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেত্রীর দৌড়ে বাঁধন, প্রতিদ্বন্দ্বী চার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 13, অক্টোবর 2021
in বিনোদন
A A
বিভিন্ন অভিনেত্রীর ছবি, যারা সেরা অভিনেত্রীর দৌড়ে প্রতিদ্বন্দ্বী. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) এ ‘রেহানা মরিয়ম নূর’ এর জন্য ‘সেরা অভিনেত্রী’ শাখায় মনোনয়ন পেয়েছেন আজমেরী হক বাঁধন। এই শাখায় মনোনয়ন পেয়েছেন চার দেশের আরো চার অভিনেত্রী।

বাঁধন সহ মোট পাঁচজন অভিনেত্রীকে দেয়া হয়েছে অ্যাপসার মনোনয়ন। এ শাখায় বাঁধনের প্রতিদ্বন্দ্বীরা হলেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, তিনি মনোনয়ন পেয়েছেন ‘এশিয়া’ নামের সিনেমাটির জন্য। এছাড়া ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।

এবার বসছে অ্যাপসা’র ১৪তম আসর। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

তালিকায় আছে রিয়ুসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ এর মতো সিনেমাও। যা চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘সেরা চিত্রনাট্য’র পুরস্কার অর্জন করে। এছাড়াও আছে নামি নির্মাতা আসগর ফারহাদির কান জয়ী আরেক সিনেমা ‘অ্যা হিরো’।

এদিকে আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে আরো ছয়টি সিনেমার সাথে ‌‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। প্রতিযোগিতা ছাড়াও ছবিটি দুটি প্রদর্শনীতে অংশ নেবে। চলতি মাসে ছবিটি অংশ নিয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

এদিকে দেশে মুক্তির লক্ষ্যে ইতোমধ্যে বিনা কর্তনে সেন্সর পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। গেল মাসেই এই সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, সব ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বুসান ছাড়াও দেখানো হয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভালে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

Tags: অ্যাপসাআজমেরী হক বাঁধনকানবাঁধনবুসানলিড বিনোদনসিনেমাসেন্সরহংকং
Previous Post

যুক্তরাষ্ট্র নভেম্বরে স্থল সীমান্ত খুলে দেবে

Next Post

দেশে করোনা ভ্যাকসিন উৎপাদনে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ

Next Post
বাংলাদেশের সংসদে করোনা ভ্যাকসিন উৎপাদনের জন্য আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন উৎপাদনে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ

ইমন সিনেমার দৃশ্যে কথোপকথন করছেন, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেপ্লেক্স বাড়ছে, হতাশা কমছে: ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT