চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
4:51 অপরাহ্ন 09, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

ফাইল ছবি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনা এতদিনের শঙ্কার বিষয়টি নতুন করে সামনে এসেছে। এমন একটি সংকট দীর্ঘদিন অমীমাংসিত থাকলে তার ফল যে শুভ হয় না সেটাই আবার প্রমাণ হলো।

এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতার বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। মিয়ানমার কিংবা অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা রোহিঙ্গা ক্যাম্পে তৎপর থাকতে পারে বলেও তাদের আশঙ্কা। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এজন্য ক্যাম্পগুলোতে গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কঠোর অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই।

মিয়ানমারে সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের দ্বারা জাতিগত নিধনযজ্ঞের শিকার হওয়ার পর থেকেই সংকট শুরু। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়। কিন্তু এরপর থেকেই যেন বিশ্বনেতারা চুপসে গেছেন। কোনো এক অজানা কারণে মিয়ানমারকে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধ্য করতে পারছেন না।

সেই সংকটের শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে, দীর্ঘদিন রোহিঙ্গা সংকট ঝুলন্ত অবস্থায় থাকলে সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়বে। এ ঝুঁকি যে শুধু বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তা নয়। দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বেই এর প্রভাব পড়বে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে সেই শঙ্কাই বাস্তব হলো। অবশ্য এর আগে থেকেই ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান ছিল।

জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে দেওয়া ভাষণেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগ নিতে আহ্বান করেছেন। এই ইস্যুতে বরাবরের মতো আমরা বলতে চাই, মিয়ানমারের সৃষ্ট সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে। রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে যেকোন মূল্যে ফেরাতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কেই জোরালো ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। এরমধ্যে কেউ যেন রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য ক্যাম্পগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ কঠোর অবস্থান নিতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: রোহিঙ্গাসম্পাদকীয়
Previous Post

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারক ও বাহক শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

একদিনের ব্যবধানে তিনগুণ মৃত্যু

Next Post
Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের ব্যবধানে তিনগুণ মৃত্যু

বাবু ও সালমা একসঙ্গে গাইছেন, প্রথমবারের মতো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার একসঙ্গে গাইলেন বাবু-সালমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT