চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারক ও বাহক শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 09, অক্টোবর 2021
in রাজনীতি
A A
শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, উপস্থিত জনতা শুনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারক ও বাহক শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ সকল স্তর হতে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে নির্মুল করতে প্রতিনিয়ত চেষ্টা করছেন।

শনিবার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিশেষ বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে- এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান। শেখ হাসিনাই বাংলাদেশের সকল অর্জনের অফুরন্ত উৎস। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের উৎসব পালন করতে পারতো না, তাদের উপর অমানবিক নির্যাতন করা হতো, মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হতো।

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর মেয়র মনির উদ্দীন প্রমুখ।

এসময় সরিষাবাড়ির মোট ৪৩টি পূজা মন্ডপে ১ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়িয়া গ্রামে ঝিনাই নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ ২০২১ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tags: ডাঃ মুরাদ হাসান
Previous Post

এবার হিন্দিতে মালয়ালম ‘হোম’ রিমেকের ঘোষণা

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে

Next Post
রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে

Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের ব্যবধানে তিনগুণ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT