চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ

রফিকুল বাসার by রফিকুল বাসার
3:59 অপরাহ্ন 09, অক্টোবর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ মাধ্যমে মানবিক সহায়তা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মতো ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের সমঝোতা চুক্তি হয়েছে।

এ চুক্তির আওতায়ভাসানচরে রোহিঙ্গাদের খাবার, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে জাতিসংঘ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এ তথ্য জানান।

স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওদের সহায়তায় ভাসানচরে স্থানান্তর হওয়া মিয়ানমার নাগরিকদের খাবারসহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। এখন থেকে পুরো বিষয় জাতিসংঘ তদারকি করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ৩৪টি এজেন্সি ছিল, সেসব এনজিও এখনও কাজ করছে। তাদের সময়ে কোনো মানবিক সহায়তার কমতি দেখা যায়নি।

ভাসানচরে এখন প্রায় ১৯ হাজার রোহিঙ্গা বসবাস করছেন। ডিসেম্বর নাগাদ আরও ৫৯ হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথা বললেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাও।

ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের কারণে স্থানীয় জনগণের ওপর যেন প্রভাব না পড়ে সে বিষয়েও কাজ করবে জাতিসংঘ।

Tags: জাতিসংঘভাসানচরমানবিক সহায়তারোহিঙ্গা
Previous Post

বিশ্বকাপের মঞ্চেও বড় সংগ্রহের আশায় বাংলাদেশ

Next Post

এবার হিন্দিতে মালয়ালম ‘হোম’ রিমেকের ঘোষণা

Next Post
প্রেমমূলক পারিবারিক ছবি, হোম সিনেমার পোস্টার, বাংলার দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার হিন্দিতে মালয়ালম ‘হোম’ রিমেকের ঘোষণা

শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, উপস্থিত জনতা শুনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারক ও বাহক শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT