চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবাব দিবো সিনেমার পর্দায়: আত্মবিশ্বাসী পরীমনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
পরীমনি চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে আত্মবিশ্বাসীভাবে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগার থেকে ছাড়া পেয়েছেন প্রায় কুড়ি দিন! এরপর এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন তিনি। তবে ব্যক্তি জীবন নিয়ে নয়, সংবাদ সম্মেলনে তিনি এলেন তার আসন্ন সিনেমা ‘প্রীতিলতা’ নিয়ে কথা বলতে!

বলছি আলোচিত চিত্রনায়িকা পরীমনির কথা। জেল থেকে ছাড়া পাওয়ার প্রায় কুড়ি দিন পর শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নির্মিতব্য চলচ্চিত্র ‘প্রীতিলতা’ টিমের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন তিনি। যেখানে পরী কথা বলেন ‘প্রীতিলতা’র প্রস্তুতি নিয়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পরীমনি বলেন, প্রীতিলতার চরিত্রের জন্য দুই বছর ধরে যে প্রস্তুতি নিয়েছি তা মুখে প্রকাশ করা সম্ভব নয়। কী করেছি সেই জবাব দিবো সিনেমার পর্দায়। অক্টোবরে শেষে বাকি অংশের শুটিং শেষ হবে বলে এসময় জানান ‘স্বপ্নজাল’ এর এই চিত্রনায়িকা।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘প্রীতিলতা’। বাংলার স্বাধীনতার অগ্নিশিখা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষ ‘প্রীতিলতা’ টিম আয়োজন করেন সংবাদ সম্মেলনের৷ সেই প্রীতিলতাকে পর্দায় রূপ দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রধান চরিত্র সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

পরীমনি চোখে চশমা, আত্মবিশ্বাসীভাবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ জীবনের সংকটময় সময় কাটিয়ে নব উদ্যমে ফিরতে চান পরী, সেই ইংগিত দিয়েছিলেন জেল থেকে বের হয়েই। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েও যেন তা আরো স্পষ্ট করলেন এই নায়িকা।

আত্মবিশ্বাসী পরীমনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, তাদের সেই আত্মবিশ্বাস যেন আমি রাখতে পারি! দুই বছর ধরেই চরিত্রটির জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমাদের এ জার্নির সাথে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। চরিত্র নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না৷ আপনাদের সকল প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।

সিনেমার পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম৷ অবশেষে আমাদের জার্নি শুরু। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমনির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরে শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করব।

পরীমনি আত্মবিশ্বাসী মুখে উপস্থিত, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ এ সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজা’সহ ‘প্রীতিলতা’ টিমের চিত্রনাট্যকার গোলাম রাব্বানী।

‘প্রীতিলতা’র শুটিং শুরুর আগে পরীমনি অভিনয় করবেন ‘মনপুরা’ খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ নামের একটি ওয়েব ফিল্মে। হাসান আজিজুল হকের গল্পে নির্মিতব্য এই ওয়েব সিরিজে পরীমনিকে দেখা যাবে রাবেয়া চরিত্রে। অক্টোবরের ১০ তারিখ থেকে এই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখানে পরীমনির বিপরীতে দেখা যাবে শরিফুল রাজ ও মোস্তফা মনোয়ারকে।

Tags: এফডিসিগল্পগিয়াস উদ্দিন সেলিমগুনিনগোলাম রাব্বানীজেলপরীমনিপ্রীতিলতালিড বিনোদনসংবাদ সম্মেলনসিনেমাস্বপ্নজালহাসান আজিজুল হক
Previous Post

হইচইয়ের নতুন সিজনে বাংলাদেশের পাঁচ নির্মাতা

Next Post

একদিনে ১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

সংবাদ সম্মেলনে তিনজন বক্তা মুখোমুখি, পেছনে ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিং থাকলে কর রেয়াত: মেয়র আতিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT